গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলার ১ নং গোমস্তাপুর ইউনিয়নের চাঁইপাড়া গ্রামের দু’বারে নির্বাচিত ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন এর ইন্তেকাল করেছেন। রোববার (১৩ জুন) সকালে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।’ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন’মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী ও পাঁচ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।জানাজায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা,উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান,গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম( নুরি),ইউনিয়ন কমান্ডার দুরুল হোদা, নজরুল ইসলাম প্রমূখ।গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সেলিম রেজা’র নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন।পরে তাকে স্থানীয় একটি গোরস্থানে তার দাফন-কাফন সম্পন্ন করা হয়।