• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী শনাক্ত

Reporter Name / ৫২৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

৪৫ বছর বয়সী ওই পুরুষ রোগী হাসপাতালের কেবিন ব্লকে ভর্তি আছেন। খুলনা থেকে এক সপ্তাহ আগে এসে তিনি ঢামেক হাসপাতালে ভর্তি হন।
এই রোগী ২৮ দিন আগে কোভিড আক্রান্ত হয়েছিলেন। কোভিড পরবর্তী জটিলতা নিয়ে এক সপ্তাহ আগে তিনি ঢামেক-এ ভর্তি হন। তখন তার মাথা ব্যথা ও ডান চোখে সমস্যা হচ্ছিল।
তাকে ব্ল্যাক ফাঙ্গাস ইনফেকটেড সন্দেহ করে ১২ জুন তারিখে নাক, কান ও গলা বিভাগের সহযোগিতায় তার নাক অপারেশন করা হয়। স্যাম্পল নিয়ে বারডেম হাসপাতালে ফাঙ্গাস টেস্ট করতে দেওয়া হয়। সেখানে রোগীর হিস্ট্রোপ্যাথলজি, মাইক্রোস্কপি ও কালচার তিনটাতেই ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়।
অপারেশনের আগে রোগীর শ্বাসকষ্ট ছিল। এখন তা স্বাভাবিক। রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca