• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
নীলফামারীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু শেষ বয়সে সন্তানের নির্যাতন: জমি না দেওয়ায় বাবাকে পিটিয়ে অবরুদ্ধ নাচোল রেলস্টেশন ফ্রেন্ডস ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু সাভার সাব-রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা স্থাপন, অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে।

ঝিকরগাছায় আম পাড়তে গিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

Reporter Name / ৩৮০ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

যশোর প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছায় গাছে আম পাড়তে গিয়ে আহত কোরআনের হাফেজ গোলাম রব্বানী (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত গোলাম রব্বানী ঝিকরগাছা উপজেলার কুলবাড়ীয়া গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে ও স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

জানা যায়, সম্প্রতি করোনা কালীন সময়ে মাদ্রাসা বন্ধ ছিলো।সেই সময় গত (২৭মে) বৃহস্পতিবার গোলাম রব্বানি আম গাছে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মেরুদন্ডের হাড় ভাঙ্গাসহ ঘাড়ে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগআঁচড়ায় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

নিহতের চাচা সাংবাদিক সেলিম আহম্মেদ জানান, গোলাম রব্বানি বেঁচে নেই। জন্মের পর থেকেই সে আমাদের লালন পালনে বড় হয়েছে।সে মাত্র ৯ মাসে ৩০পারা কোরানের হাফেজ ছিল।এদিকে হাফেজ গোলাম রব্বানীর অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category