• রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

গোমস্তাপুরে দেবর কর্তৃক ভাবিকে ধর্ষণের চেষ্টা

Reporter Name / ১১০ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দেবর কর্তিক ভাবিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।গত বুধবার (০২ জুন) সকাল ১০টায় নিজের ছোট দেবর কর্তিক ভাবিকে ধর্ষণের চেষ্টার করা হয়।

এ বিষয়ে ধর্ষণের চেষ্টা নারী জানান,তার স্বামী বাজারে গেলে তাদের বাড়িতে ঢুকে এবং সে তখন সাংসারিক কাজকর্ম করিতেছিল। তাদের বাড়িতে ছোট দেবর জসিম ঢুকলে ডাইনিং এ বসতে বলে‌।আর সে রুমের ভিতরে ইনহেলার নিতে গেলে রুমের ভিতরে ঢুকে জাপটে ধরে বিছানার উপরে ধর্ষণের চেষ্টা করে।সে তখন চিৎকার করতে থাকলে বাড়ির আসেপাশের লোকজন এগিয়ে যায়।তার স্বামী এসে দেখলে তাকে বাঁধা প্রদান করে।

অপরদিকে ধর্ষণের চেষ্টার স্বামী বলেন,সে বাড়িতে না থাকায় এই সুযোগে বাড়িতে ঢুকে তার নিজের ছোট ভাই জসিম উদ্দিন ধর্ষণের চেষ্টা করে তার স্ত্রীকে। সে তা নিজের চোখে দেখে থামতে না পেরে ভাইকে ধারালো অস্ত্র দিয়ে মারতে উদ্যত হলে জসিমের হাতে লেগে কেটে যায়‌।

এলাকার বাসিন্দা ও ঘটনার সাক্ষী জানান, সেইদিন সকালে তাদের বাড়িতে ঢুকে তার নিজের ছোট ভাই জসিম ধর্ষণের চেষ্টা করে এবং ওই নারী চিৎকার করে তারা তাদের বাড়িতে গিয়ে বাধা প্রদান করে।তার স্বামী বিষয়টি দেখলে তার ভাইয়ের সাথে মারামারি শুরু করে এবং লোকজন দেখে তাদের থামানোর চেষ্টা করে।

গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম বলেন , ওই ধর্ষণের ঘটনার থানায় অভিযোগ হয়েছে এবং ঘটনাস্থলে গিয়ে তারা তদন্ত করে এসেছে।ওসির সাথে এ ব্যাপারে কথা বলে ঘটনার সত্যতা প্রমাণিত হলে মামলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category