• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

মসজিদের ভেতর স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যা

Reporter Name / ৫৪৪ Time View
Update : সোমবার, ২১ জুন, ২০২১

মাগুরার মহম্মদপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে মসজিদের ভেতর এক প্রাথমিক শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
শনিবার (১৯ জুন) বিকেলে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ীয়া উত্তর-পূর্ব পাড়া মসজিদে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন মোল্যা ওরফে পাখি মাস্টার (৫৫) ওই গ্রামের মৃত আব্দুল হক মোল্যার ছেলে ও পলাশবাড়ীয়া উত্তর-পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পুলিশ, এলাকাবাসী ও নিহত শিক্ষকের পরিবার জানায়, শনিবার বিকেলে পাখি মাস্টার বাড়ির পাশে মসজিদে আসরের নামাজ পড়তে যান। এসময় তিন-চারজন তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

নিহত শিক্ষকের ছেলে রুবেল মিয়া জানান, গ্রামে তার বাবার সঙ্গে প্রতিপক্ষের লোকজনের নানা বিষয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার সময় বাবাকে মসজিদে একা পেয়ে একই গ্রামের রবিউল মোল্লা ও বাঁশি মোল্লাসহ কয়েকজন হামলা চালায়।

আহত পাখি মিয়াকে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত এগারোটার দিকে তিনি মারা যান।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category