• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ঝিনাদহের মহেশপুরে দোস্ত এইডের উদ‍্যোগে বিনামূল্যে ১০০ টিউবওয়েল বিতরণ।

Reporter Name / ৬৫৭ Time View
Update : সোমবার, ২১ জুন, ২০২১

শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-

দুস্থ পরিবারের মাঝে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষে ঝিনাইদহের মহেশপুরে বিনামূল্যে ১শত টিউবওয়েল বিতরণ করা হয়েছে। (২০ জুন) রবিবার সকাল ১০টায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে এ সব টিউবওয়েল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ- শেখ জসিম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে সাংবাদিক আব্দুর রহিম ও হোসাইন আহম্মেদ। এছাড়া দোস্ত এইডের কর্মকর্তা সাংবাদিক মফিজ উদ্দিন, ওমর আলী, রমজান আলী সহ স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

সাংবাদিক মিথুন মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শিকড় সমাজকল্যাণ সংস্থার সভাপতি, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য সাংবাদিক সাব্বির সামি মুহিত।

প্রধান অতিথির বক্তব্যে বলেন ঝিনাইদহ মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, গ্রামে অসহায় মানুষের সুপেয় নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ করছে দোস্ত এইড বাংলাদেশ। তাদের এ কাজগুলো প্রশংসনীয়। আগামীতে অসহায় মানুষের সেবায় এই ধরনের কাজ গুলোকে অব্যাহত রাখা হোক আমি প্রত্যাশা করি।

অনুষ্ঠানের প্রধান আলোচক সাবেক ছাত্রলীগ কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শেখ জসিম উদ্দিন বলেন, দোস্ত এইডের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড দেখে আমি আনন্দিত। দেশের বিভিন্ন জেলার মতো আমার নিজের জেলা ঝিনাইদহে তাদের কার্যক্রম শুরু করায় তাদেরকে ধন‍্যবাদ জানাচ্ছি । বর্তমান উন্নয়নের সরকারের উন্নত বাংলাদেশ বিনির্মানে বিভিন্ন পদক্ষেপের সঙ্গে দোস্ত এইডের মতো বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মসূচি গুলো সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে। সবাই এক সঙ্গে এভাবে কাজ করলে বঙ্গবন্ধুর সোনার বাংলা আরও সুসংহত হবে।

দোস্ত এইডের নির্বাহী সদস্য সাংবাদিক সাব্বির আহমেদ মুহিত বলেন, মানুষের নিরাপদ পানি নিশ্চিতে দোস্ত এইড কাজ করে যাচ্ছে। আমরা শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করছি। এছাড়া স্কুল, মসজিদ, মাদ্রাসা নির্মাণ করে অসহায় শিক্ষার্থীদের জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চাই। এই জেলায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca