• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা উত্তোলনে প্রতারণা নগদের এজেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৩৬৪ Time View
Update : সোমবার, ২১ জুন, ২০২১

বিগত দুই তিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিংগাইর এর জামসা বাজারে রিপন এন্টারপ্রাইজ এর বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা লেনদেনে অনিয়ম ও প্রতারণার বিষয়টি উঠে আসে।
সুযোগ্য জেলাপ্রশাসক মানিকগঞ্জ জনাব এস এম ফেরদৌস স্যার এর নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসার সিংগাইর জনাব রুনা লায়লা মহোদয় এর সার্বিক তত্ত্বাবধানে আজ অভিযুক্ত প্রতিষ্ঠান রিপন এন্টারপ্রাইজ এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর জেলা কার্যালয়, মানিকগঞ্জ। অভিযানে প্রাপ্ত অনিয়মসমূহ ঃ

* স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নগদ একাউন্টে প্রাপ্ত উপবৃত্তির টাকা তুলতে রিপন এন্টারপ্রাইজ যান অভিভাবকগণ, শ্রেণিভেদে কেউ পেয়েছেন ৯০০ টাকা, কেউ ১৮০০ আবার কেউ ২৭০০ টাকা, উত্তোলন খরচ ও দেয়া হয়েছে এর সাথে।
রিপন এন্টারপ্রাইজ অভিভাবকদের মোবাইল ফোন নিয়ে নিজের এজেন্ট একাউন্টে ১৮০০ বা ২৭০০ টাকা ট্রান্সফার করলেও শিক্ষার্থীর অভিভাবকদের ৯০০ টাকা করে প্রদান করেন এবং চার্জ হিসেবে ২০- ৪০ টাকা অতিরিক্ত আদায় করেন! এবং এর সত্যতা পাওয়া যায়।
এভাবে দরিদ্র শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেন রিপন এন্টারপ্রাইজ এর মালিক রিপন। রিপন বলেন তিনি অসুস্থতার জন্য প্রতিষ্ঠানে যেতে পারেন নি কয়েকদিন, সেই সময়ে তার কর্মচারী এটা করেছেন।

রিপন এন্টারপ্রাইজকে আগামী তিন দিনের মধ্যে শিক্ষার্থীদের পাওনা সকল টাকা পরিশোধ করতে নির্দেশ দেয়া হয়েছে এবং সেই সাথে প্রতারণা ও ভোক্তা অধিকার লঙ্ঘন করায় ৫০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সিংগাইর জনাব আবুল কালাম আজাদ, ইউপি সদস্য জামসা ইউনিয়ন, সভাপতি জামসা বাজার বণিক সমিতি এবং ব্যাটালিয়ন আনসার মানিকগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca