• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

ভেড়ামারায় লকডাউন! প্রশাসনের কঠোর অবস্থান! অর্থদন্ড

Reporter Name / ২৯৪ Time View
Update : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

মোঃ মিলন আলী (কুষ্টিয়া প্রতিনিধি):- করোনা ভাইরাস এর ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায়,ভেড়ামারায় আজ ভোর থেকেই শুরু হয়েছে সাত দিনব্যাপী সরকার ঘোষিত উপজেলায় সর্বাত্মক লকডাউন।

ভেড়ামারায় লকডাউনের প্রথম দিনেই স্থানীয় প্রশাসন ছিলো শহরে এবং উপজেলার ৬টি ইউনিয়নের হাঁট বাজারে কঠোর অবস্থানে। সাধারণ মানুষ ও ছিলো অনেকটাই সচেতন। সরকার নির্ধারিত নির্দেশনা বাস্তবায়নের প্রায় সময় মাঠে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সকাল থেকেই পুলিশের সদস্যরা ভেড়ামারা শহরের প্রবেশ মুখসহ প্রধান সড়কের পাশাপাশি অলিগলিতে অবস্থান নেয় পুলিশ বাহিনী। জরুরি প্রয়োজন ছাড়া যারা রাস্তায় বের হয়েছেন তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় তারা।

লকডাউনের প্রথম দিনেই যারা অনিয়ম এবং ১২টার পরে যারা বিভিন্ন দোকান খুলে আইন অমান্য করে ব্যবসা করতে ছিলেন। এমনকি মাস্ক না পড়ে কেনা-বেচা করার অপরাধে জরিমানা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দীনেশ সরকার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। আজ দিনব্যাপী তারা ভেড়ামারা শহর পৌরসভা উপজেলার ৬টি ইউনিয়ন পরির্দশন করেন। নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দীনেশ সরকার ভ্রাম্যমাণ আদালত করে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেন।

মামলা সংখ্যা ৮টি। আসামি সংখ্যা ৯জন। ভেড়ামারা শহরের বিসমিল্লাহ কনফেকশনারী খোলা রাখার দায়ে ১০হাজার টাকা ,নতুনহাটে মোটরসাইকেল আরোহী রফিক কে ২ হাজার টাকা। গোলাপ নগর এর জুতার দোকান খোলা রাখার কারণে আজিজুলকে ২ হাজার টাকা, কুচিয়ামোড়া রাস্তায় মোটরসাইকেল আরোহী কে ১ হাজার টাকা, আরো চার জন দোকান ব্যবসায়ীককে ২ হাজার টাকা মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

করোনা ভাইরাস এর ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায়, ও লকডাউন বাস্তবায়নে ভেড়ামারা উপজেলায় সম্মিলিত যারা ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু,উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল ইয়াছির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, পৌরসভার মেয়র মোঃ আনোয়ারুল কবির টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ এবং রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ সহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca