• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

গোমস্তাপুরে নানা আয়োজনে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name / ৩৪৫ Time View
Update : বুধবার, ২৩ জুন, ২০২১

শফিকুল ইসলাম,গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষে বুধবার সকালে রহনপুর কলোনীমোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, যুগ্ন সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, রহনপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, জেলা পরিষদ সদস্য হালিমা বেগম, উপজেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার,উপজেলা কৃষকলীগের সভাপতি শাহ আল শফি আনসারী, চাঁপাই এগ্রো প্রোডাক্ট মার্কেটিং কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর গোলাম মোহাম্মদ ফিটু, যুবলীগ নেতা মোমিন বিশ্বাসসহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিহত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca