• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সাপাহারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান পরিচালনা

Reporter Name / ২৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

    মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নওগাঁর সাপাহারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন।

    বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করা হয় । এসময় স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক পরিধান না করায় ১৮ টি মামলায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৮ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়।

    এছাড়াও বিভিন্ন পর্যায়ের মানুষের সচেতনা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca