• শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
খরচের চাপে দিশেহারা কৃষক, তবু সালথার মাঠজুড়ে পাটের সবুজ সমারোহ নাচোলে সরকারীভাবে ধান, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাচোলে সরকারীভাবে ধন, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর হামলার প্রতিবাদে নাচোলে মানববন্ধন নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

আজ থেকে ঠাকুরগাঁওয়ে ৭ দিনের লকডাউন চলছে—

Reporter Name / ২৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ঠাকুরগাঁওয়ে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (২৪ জুন) থেকে এই লকডাউন কার্যকর হচ্ছে।

বুধবার (২৩ জুন) দুপুরে করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান একসভায় এ ঘোষণা দেন।

সেখানে বলা হয়, বৃহস্পতিবার থেকে জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি খাবার ও ওষুধের দোকান ছাড়া দোকানপাট ও শপিংমলও বন্ধ থাকবে বলে সভায় জানানো হয়।

এদিকে জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ১৪৪টি নমুনা পরীক্ষায় ৫৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গত বছরের ১১ এপ্রিল ঠাকুরগাঁওয়ে প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়। জেলায় এ পর্যন্ত দুই হাজার ৪১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন এক হাজার ৬৫০ জন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category