• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মঈনুদ্দীন মন্ডলে আর নেই

Reporter Name / ১৬২ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

শিবগঞ্জ( চাপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ঃ
সাবেক ছাত্রনেতা, প্রবীণ রাজনীতিবিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মঈনুদ্দীন মন্ডল ইন্তেকাল করেছেন। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে শুক্রবার (২৫ জুন) সকাল আনুমানিক ৭ টার দিকে ইন্তেকাল করেন তিনি (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৭ বছর। প্রবীণ রাজনীতিবিদ আলহাজ¦ মঈনুদ্দীন মন্ডল এর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন জেলার বিশিষ্ট জনেরা ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে জেলার রাজনৈতিক অংগনে শোকের ছায়া নেমে এসেছে।
দীর্ঘদিন থেকেই তিনি বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। কয়েকদিন আগে করোনা আক্রান্ত হলে এবং শারিরীক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। শুক্রবার সকাল ৭টার দিকে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন বলে জানা গেছে মরহুমের পরিবার সুত্রে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযা ও দাফনের সময় পরে নির্ধারণ করা হবে বলে পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category