• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

গোমস্তাপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name / ২৭৯ Time View
Update : শুক্রবার, ২৫ জুন, ২০২১

শফিকুল ইসলাম, গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আঃ সাত্তার (৬৬) নামে এক বৃদ্ধের বুলন্ত মরদেহ উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। শুক্রবার সকাল ৬ টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বসনইল কবর স্থানের একটি আম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধ ওই গ্রামের মৃত নজরুল ইসলাম ছেলে।

গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, শুক্রবার সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের বসনইল কবরস্থানে একটি আম গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয় । পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ওই বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। স্থানীয়দের ধারনা ঋণগ্রস্ত থাকার কারনে ওই বৃদ্ধ আত্মহত্যা করে থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca