• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

শিবগঞ্জ থানার সাবেক ওসি শামসুল আলম শাহ্ থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে রক্ত দিলেন।।

Reporter Name / ১৪৯ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

“মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ”
চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) ও বর্তমান নওগাঁর পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ থ্যালাসেমিয়া আক্রান্ত তাজনুর (১৭) কে সোচ্চায় রক্ত দান করছেন।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় রক্তের ফেরিওয়ালা মিজানের চেম্বারে তিনি এ রক্ত দান করেন।
জানা যায় তাজনুর ধামইরহাট উপজেলার শিশু গ্রামের গোলাম মোস্তফার মেয়ে । মেয়েটি জটিল রোগে আক্রান্ত। নিয়মিত রক্ত দিতে হয়, মোস্তফার আরও এক ছেলে মোহাম্মদ আলী (২১) সেও একই রোগে আক্রান্ত। দুই ভাইবোন কে প্রতিমাসে ৩/৪ ব্যাগ রক্ত দিতে হয়ে।

রক্তের ফেরিওয়ালা এ জেড মিজান
বলেন তাদের দুই ভাই বোনের রক্ত তিনিই ম্যানেজ করে দেন। তাদের চিকিৎসা করাতে পরিবারের আর্থিক অবস্থা খুব শোচনীয় হয়ে পরেছে। আজ তিনি থানার ওসি কে জানালে সেচ্চায় এগিয়ে আসেন এবং ক্রস ম্যাচিং ব্যাগ সহ আনুষঙ্গিক খরচ ওসি নিজেই বহন করেছেন। তার মাধ্যমে রক্ত সংগ্রহ ৩হাজার ২শ ৯৩ ব্যাগ হয়েছে।

ওসি শামসুল আলম শাহ্ বলেন তিনি মিজানের মাধ্যমে জানতে পারে মেয়েটির রক্তের প্রয়োজন গ্রুপ এ+ রক্ত ম্যানেজ হয়নি একথা শুনে তিনি নিজে রক্ত দিতে আসে, এর আগেও বিভিন্ন কর্মস্থলে ৭/৮ বার রক্ত দিয়েছি। নির্দিষ্ট সময় অন্তর অন্তর রক্ত দিলে দাতার কোনো অসুবিধা হয় না। অনেকে ভয়ে রক্ত দিতে চান না। কিন্তু মুমূর্ষু-জটিল রোগীর জীবন বাঁচে। পুণ্যও সঞ্চয় হয়। রক্ত আল্লাহর দান। তিনি আরও বলেন যতদিন সুস্থ থাকব নিয়মিত রক্ত দিয়ে যাব। মানুষ তো মানুষের জন্যই।
তিনি সকলকে রক্ত দানে এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca