• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

বদলগাছীতে এক বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Reporter Name / ৭২৫ Time View
Update : শনিবার, ২৬ জুন, ২০২১

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে এক বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা মতিউজ্জামান(৭০) গত ২৫ জুন চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ২৬ জুন বাদ জোহর তাঁর নিজ বাড়ি মথুরাপুরে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। দাফনের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত কমান্ডার আল্পনা ইয়াসমিন এবং থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় মথুরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী, মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনি মৃত্যুকালে ১ স্ত্রী, ১ পুত্র এবং ২ মেয়ে ওয়ারিশ রেখে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca