• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

বাগমারার জোকাবিলে আ’লীগের দুই গ্রুপে উত্তেজনা হামলা ও ভাংচুর ক্ষতি ২৫ লাখ

Reporter Name / ৩১৪ Time View
Update : রবিবার, ২৭ জুন, ২০২১

(বাগমারা প্রতিনিধি)

রাজশাহীর বাগমারার সেই জোঁকাবিলে মাছ চাষ কে কেন্দ্র করে স্থানীয় আ’লীগের দুই গ্রুপের মধ্যে আবারো উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার রাত থেকে ওই বিলে মাছচাষের জন্য ঘিরে দেওয়া বাঁশের বেড়া (বানা) কেটে ফেলেছে প্রতিপক্ষরা। আ’লীগ নেতা জাবের আলী বাহিনীর নেতৃত্বে ৫০-৬০জনের একটি দল বেড়া কেটে ফেলে বলে অভিযোগ করা হয়। এই ঘটনায় পাল্টা প্রতিশোধ হিসাবে প্রতিপক্ষের পোল্ট্রি খামারে হামলা করা হয়। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের তৎপরতা বাড়ানো হয়। নেতৃত্বে এক পক্ষে রয়েছেন আ’লীগ নেতা সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ অপর পক্ষে রয়েছেন আ’লীগ নেতা জাবের আলী। এর আগে এই বিলে মাছচাষের নিয়ন্ত্রণ নিয়ে মৎস্যচাষ প্রকল্পের কোষাধ্যক্ষ আনিসুর রহমানকে (৬২) ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নরদাশ ইউনিয়নের জোঁকাবিলে স্থানীয় মৎস্যজীবি ও লোকজন মিলে মাছচাষ করে আসছেন। বিলের নিয়ন্ত্রণ নিয়ে দুটি পক্ষের সৃষ্টি হয়। এ নিয়ে প্রতিপক্ষের হামলার মৎস্যচাষ প্রকল্পের কোষাধ্যক্ষ আনিসুর রহমানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এরপর স্থানীয় প্রশাসন উভয় পক্ষকে নিয়ে বসে তাদের মধ্যে সমঝোতা করে দেয়। রাজশাহীর পুলিশ সুপারের নেতৃত্বে ওই সমঝোতা হয়। সেখানে তৃতীয় পক্ষের নিরপেক্ষ ব্যক্তি হিসাবে নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদকে প্রকল্পের সভাপতি করে একটি কমিটি গঠন করে দেওয়া হয়। চলতি বছরের আগস্ট মাসে এই কমিটির মেয়াদ শেষ হবে। এর মধ্যে আবারো আবদুর রশিদকে সভাপতি করে নতুন কমিটি গঠন করা হয়েছে। এদিকে আনিসুর হত্যা মামলার আসামিদের একটি অংশ আবারো বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করে। তারা জাবের বাহিনীর প্রধান জাবের আলীর নেতৃত্বে বিলটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালায়। এদের সঙ্গে হাটমাধনগর গ্রামেরও কিছু লোক যোগ দেয়।
তবে বিশৃংখলা এড়াতে সম্প্রতি পানিয়া, গোড়সার, বাসুদেবপাড়া ও কাষ্টনাংলা গ্রামের লোকজন বিলটিতে বাঁশের বেড়া দিয়ে সমঝোতার ভিত্তিতে ভাগ করে। বিলে মাছও ছাড়া হয়।

এদিকে গত শুক্রবার দিবাগত রাতে জাবের বাহিনীর অর্ধশত লোকজন ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে বিলে হানা দেয়। এসময় সেখানে পাহারা দেওয়া সাদ্দাম হোসেন, শফিকুল ইসলাম, আলম, বাক্কারসহ অন্যদের ধাওয়া করে। তারা প্রাণভয়ে পালিয়ে যায়। পরে তারা নির্বিঘ্নে বিলের বাঁশের বেড়া কেটে ফেলে এবং লুট করে নিয়ে যায়। এতে প্রায় ২০-২৫ লাখ টাকার ক্ষতি হয়।
সকালে বিষয়টি জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ক্ষুব্ধ লোকজন প্রতিপক্ষ জোনাব আলীর পোল্ট্রি খামারে হামলা চালায় বলে অভিযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিলের মৎস্যচাষ প্রকল্পের সভাপতি আব্দুর রশিদ অভিযোগ করে বলেন, জাবের বাহিনীর লোকজন ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে বিলের বেড়া কেটে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি করেছে। বিলের নিয়ন্ত্রণ নিতে এই ঘটনা ঘটানো হয়েছে। এর আগে বাসুপাড়ায় বিলের নিয়ন্ত্রণ নিয়ে জাবের আলী বিশৃংখলা সৃষ্টি করেছিল। এতে বহুলোক পঙ্গু হয়েছে। পুলিশের কাছ থেকে হাতকড়া পরানো অবস্থায় পালিয়ে যায়। তবে পোল্ট্রি খামারে কারা হামলা করেছে তা তিনি বলতে পারেননি।
হাটগাঙ্গোপাড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে এই বেড়া কাটার সঙ্গে জাবের বাহিনীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। পুলিশ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিবে। পরিস্থিতির উপর পুলিশ নজর রাখছে। তবে জাবের আলীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন না ধরায় কথা বলা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca