• শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
খরচের চাপে দিশেহারা কৃষক, তবু সালথার মাঠজুড়ে পাটের সবুজ সমারোহ নাচোলে সরকারীভাবে ধান, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাচোলে সরকারীভাবে ধন, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর হামলার প্রতিবাদে নাচোলে মানববন্ধন নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নে করোনা প্রতিরোধে সচেতনতা মূলক সভা

Reporter Name / ৪৯১ Time View
Update : রবিবার, ২৭ জুন, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণ ও নিম্নগামী রাখার জন্য গোমস্তাপুর উপজেলার ৭ নং চৌডালা ইউনিয়নে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুন ৯টি ওয়ার্ডের ৩টি করে ওয়ার্ডের করোনা প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে সভাটি হয়। সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির কার্যক্রম তদারকি ও সমন্বয়ের নিমিত্তে এর আগেও সভা হয়েছে।

৭ নং চৌডালা ইউনিয়ন’র চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ এর সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম।

সভাতে করোনা প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডের সদস্যদের করণীয় সম্পর্কে আলচনা করা হয়। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের প্রধান উপায় হিসেবে সকলকে মাস্ক পরিধান নিশ্চিত করার জন্য নির্দেশনাও প্রদান করা হয়।

জহিরুল ইসলাম বলেন, যেহেতু হাটে প্রচুর লোকের সমাগম হয় তাই সাপ্তাহিক হাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। চৌডালা বাজারের কাঁচা বাজার ও মাছ বাজার পৃথক রাখার সিদ্ধান্ত অব্যাহত থাকবে এবং সকলেই মাস্ক পরিধান করবে।

তিনি আরও বলেন, বিনা প্রয়োজনে যেন জনসাধারণ ঘর থেকে বের না হয় সে সম্পর্কে আপনারা সজাগ থাকবেন। মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পূর্বে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে প্রবেশ করবেন। প্রতি ওয়াক্তের নামাজে ২০ জনের বেশি মুসল্লি নামাজ আদায় করবেন না। প্রতিটি ওয়ার্ডের কোভিড -১৯ আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, করোনা নিয়ন্ত্রণে ওয়ার্ডের কমিটির সদস্যদের কোনো সমস্যা হলে তা জানানোর অনুরোধ করা হয়। তদারকি ও সমন্বয়ের নিমিত্ত নিয়োজিত কর্মকর্তাকে করোনা প্রতিরোধ কমিটির সভাপতি তার কমিটির কার্যক্রম সম্পর্কে নিয়মিত অবহিত করবেন। কাজেই সকলেই জেলা প্রশাসন ও সরকারি নির্দেশনা মেনে চলুন। – কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category