• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

দিনাজপুরে মাস্ক না পরায় ১৫ জনের ২ ঘণ্টা হাজতবাস

Reporter Name / ২০৯ Time View
Update : সোমবার, ২৮ জুন, ২০২১

ভারতের সীমান্ত ঘেঁষা দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাস্ক না পরায় ১৫ জনকে ২ ঘণ্টা হাজতে রাখে ফুলবাড়ী থানা পুলিশ। রবিবার দুপুরে ফুলবাড়ী শহরের বিভিন্ন স্থানে টহল দিয়ে মাস্ক না পড়ায়, ১৫ জন দোকানি ও পথচারীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জানা যায়, করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করলেও, ফুলবাড়ীতে সচেতন হচ্ছেন না মানুষ। মাস্ক ছাড়াই চলাফেরাসহ কেনাবেচা চলছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি ভূমিকা পালন করছে থানা পুলিশ। মাস্ক না পড়ায় আটক করে হাজতে রাখা হচ্ছে। পুলিশের এমন ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে ফুলবাড়ীর সচেতন মহল।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি মোঃ মাহমুদুল হাসান জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তবুও মানুষ সচেতন হচ্ছেন না। মানুষকে সচেতন করতে যারা মাস্ক পরছেন না, তাদেরকে আটক করে কিছু সময়ের জন্য হাজতে রাখা হচ্ছে। সোমবার থেকে ফুলবাড়ী থানা পুলিশ এই ভূমিকা আরও কঠোরভাবে পালন করবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca