• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

গলাচিপায় ডাকুয়ার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতির মৃত্যুতে শোকের ছায়া

Reporter Name / ৪৬৫ Time View
Update : সোমবার, ২৮ জুন, ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুল ইসলাম বাদল খানের মৃত্যুতে সর্ব মহলে নেমে এসেছে শোকের ছায়া। বদরুল ইসলাম বাদল খান হচ্ছেন ডাকুয়া ইউনিয়নের আব্দুল লতিফ খানের ছেলে। তিনি মস্তিস্কে রক্তক্ষরন জনিত কারণে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকাল ৪টা ২০ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫৭ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি), উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ অনেকে শোক বার্তা প্রকাশ করেন। এদিকে বদরুল ইসলাম বাদল খানের মৃত্যুতে ডাকুয়া ইউনিয়নের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা আওয়ামী লীগ অফিস কার্যালয় ও পারিবারিক সূত্রে জানা যায় আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগ অফিস কার্যালয় মরহুমের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে প্রথম জানাজার নামায অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজার নামায ডাকুয়া ইউনিয়নে তার গ্রামের বাড়ীতে অনুষ্ঠিত হবে। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান তার ভাই এ্যাডভোকেট মামুন খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca