• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

আশাশুনিতে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের মাস্ক হস্তান্তর করলেন উপজেলা চেয়ারম্যান

Reporter Name / ৪৮২ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

আশাশুনিতে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের মাস্ক
হস্তান্তর করলেন উপজেলা চেয়ারম্যান

এম এম নুর আলম ॥ আশাশুনি উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের সদস্যদের মাস্ক হস্তান্তর করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। সোমবার ১১টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয় থেকে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান এর হাতে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের মাস্ক ও আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমানের হাতে ক্লাবের সকল সদস্যের মাস্ক হস্তান্তর করেন তিনি। এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে সাতক্ষীরা জেলা। একমাত্র সচেতনতাই পারে আমাদেরকে এই মহামারীর হাত থেকে রক্ষা করতে। তিনি সকলকে সরকারি বিধি নিষেধ মেনে চলতে ও মাস্ক ব্যবহার করতে আহ্বান জানান। উপজেলা পরিষদের পক্ষ থেকে মাস্ক হস্তান্তরকালে এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, পিআইও সোহাগ খান, প্রাক্তন প্রধান শিক্ষক বুদ্ধদেব সরকার, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, সেচ্ছাসেবকলীগ নেতা সোহরাব হোসেন মোড়ল, আশাশুনি প্রেসক্লাবের সদস্য সোহরাব হোসেন, শোভনালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ আহমেদ নয়ন, উপজেলা পরিষদের সিও নাজমুল হুদা প্রমূখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca