• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

আশাশুনিতে মোবাইল কোর্টের জরিমানা

Reporter Name / ৯১১ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

আশাশুনিতে মোবাইল কোর্টের জরিমানা

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মুখে মাস্ক না পরার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি মামলায় চারজনকে সর্বমোট ১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে স্বাস্থ্যবিধি অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে উপজেলার বামনডাঙ্গা গ্রামের নিরঞ্জন ঢালীর ছেলে প্রমোদ ঢালীকে ৫০০ টাকা, আরশাদ আলীর ছেলে খাঁন বাহাদুরকে ২০০ টাকা, তুয়ারডাঙ্গা গ্রামের রজব আলী গাজীর ছেলে কাসেম গাজীকে ৫০০ টাকা ও গোয়ালডাঙ্গা গ্রামের সুনীল কুমারের ছেলে সঞ্জিত কুমারকে ২০০ টাকা জরিমানা করা হয়। এসময় স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য জনসাধারণকে সচেনতন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca