• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

দুমকিতে পুলিশ ব্যারাকে রাইটারের রহস্যজনক মৃত্যু!

Reporter Name / ২৯৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ- পটুয়াখালীর দুমকিতে থানার পুলিশ ব্যারাকে নিরঞ্জন মালী (৫০) নামের একজন রাইটারের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুন) গভীর রাত পর্যন্ত কম্পিউটারের কাজ শেষ করে থানা ভবনের দোতলায় পুলিশ ব্যারাকে ঘুমাতে যায় নিরঞ্জন। সোমবার বেলা ১১টায়ও ঘুম থেকে না জাগায় ব্যারাকের অন্যান্যরা ঘুম থেকে জাগাতে গিয়ে তাঁকে মৃতু দেখতে পায়। ঘুমের মধ্যে স্ট্রোক আক্রান্তে নিরঞ্জন মালীর মৃত্যু হয়েছে বলে পুলিশের জানালেও স্থানীয় সংবাদ কর্মীদের কাউকেই লাশ দেখতে দেয়নি। এমনকি পুলিশ ব্যারাকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে থানা পুলিশ। এতে ওই রাইটারের মৃত্যু নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার. মোঃ মাহফুজুর রহমান থানার পুলিশ ব্যারাক পরিদর্শণ করলেও সাংবাদিকদের তিনি এড়িয়ে যান।

দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অপর দিকে নিরঞ্জণের গ্রামের বাড়িয়ে খবর পাঠানো হয়েছে।
মৃত নিরঞ্জন মালীর গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ছৈলাবুনিয়া এলাকায় বলে জানা গেছে। তার পিতার নাম নিরোদ মালি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category