• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়সভা লিচু বাগানে মাদকের আড্ডা ও চুরি ঠেকাতে গিয়ে প্রাণ গেল কৃষকের বিচারের বাইরেই থেকে যাচ্ছে সিংহভাগ ঘটনা:৮১১ ঘটনার বিপরীতে মামলা মাত্র ৯৯! ‎উঠানে পড়ে থাকা লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু ‎ বালিয়াকান্দিতে মোবাইল কোর্ট: রাস্তায় কাদামাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি, দুইজনকে জরিমানা ঋণের চাপে ঘাটাইলে কাঠমিস্ত্রীর আত্মহত্যা যশোরের শার্শায় যুবক হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিকাসহ চারজন আটক খরচের চাপে দিশেহারা কৃষক, তবু সালথার মাঠজুড়ে পাটের সবুজ সমারোহ নাচোলে সরকারীভাবে ধান, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাচোলে সরকারীভাবে ধন, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

বদলগাছীতে ৩ কোটি টাকার প্রকল্প ভেসে যাচ্ছে যমুনায়

Reporter Name / ৩০৩ Time View
Update : বুধবার, ৩০ জুন, ২০২১

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ৩ কোটি টাকার প্রকল্প ভেসে যাচ্ছে যমুনায়। জানা যায়, উপজেলা সদরের উপর দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীর পশ্চিম পার্শ্বে তীর ঘেঁষে হাট- বাজার স্থাপনের জন্য ২০১২-২০১৩ এবং ২০১৩-২০১৪ অর্থ বছরে প্রকল্প বাস্তবায়ন অফিসের অধীনে প্রায় ৩ কোটি টাকার প্রকল্প হাতে নেন তৎকালীন স্থানীয় সংসদ সদস্য। প্রকল্পটি এমপি মহোদয় তাঁর ভাইয়ের মাধ্যমে বাস্তবায়ন করেন। জমির ব্যক্তি মালিকেরা বাঁধা দিলেও এমপি মহোদয় কোন তোয়াক্কা করেন নাই। এরপরও জায়গাটি ভরাটের পর জমির মালিকেরা বাঁধা দেওয়ায় দীর্ঘ ৭ বছর পার হয়ে গেলেও প্রকল্পটি আলোর মুখ দেখেনি। সম্প্রতি অতি বৃষ্টির ফলে প্যালাসাইডিং এর এক বিরাট অংশ ভেঙ্গে নদীতে ভেসে গেছে। ভরাট করা নদীর বালি আবার সেই নদীতেই যাচ্ছে। এত বড় বিশাল অংকের প্রকল্পটি আলোর মুখ না দেখতেই আবার বিলীন হয়ে যাবে নাকি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে তা নির্ভর করছে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের সদিচ্ছার উপর। প্রশাসনের নাকের ডগায় জায়গাটির অবস্থান হলেও সবাই কেমন যেন নীরব। সচেতন এলাকাবাসী জায়গাটি রক্ষায় উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category