• বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
বিচারের বাইরেই থেকে যাচ্ছে সিংহভাগ ঘটনা:৮১১ ঘটনার বিপরীতে মামলা মাত্র ৯৯! ‎উঠানে পড়ে থাকা লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু ‎ বালিয়াকান্দিতে মোবাইল কোর্ট: রাস্তায় কাদামাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি, দুইজনকে জরিমানা ঋণের চাপে ঘাটাইলে কাঠমিস্ত্রীর আত্মহত্যা যশোরের শার্শায় যুবক হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিকাসহ চারজন আটক খরচের চাপে দিশেহারা কৃষক, তবু সালথার মাঠজুড়ে পাটের সবুজ সমারোহ নাচোলে সরকারীভাবে ধান, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাচোলে সরকারীভাবে ধন, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর হামলার প্রতিবাদে নাচোলে মানববন্ধন নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহে চাল ও টাকার সাথে আম উপহার পেল ৫’শ শ্রমিক

Reporter Name / ৩২৬ Time View
Update : বুধবার, ৩০ জুন, ২০২১

ঝিনাইদহ প্রতিনিধি।
ঝিনাইদহে করোনায় কর্মহীন হয়ে পড়া ৫’শ শ্রমিকের মাঝে চাউল ও নগদ টাকার সাথে আম উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর দেওয়া এ উপহার শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয়।

এসময় জেলা প্রশাসক মজিবর রহমান,জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস,অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন,এনডিসি এরফানুল হক চৌধুরী, ঝিনাইদহ প্রেসক্লাবে সভাপতি এম রায়হানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, করোনার সংক্রমন প্রতিরোধে গত ২২ জুন থেকে জেলায় লকডাউন চলছে।এতে কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিকরা।একই সাথে করোনার কারনে আম বাগানিরা আম বিক্রি করতে পারছেন না।এতে কম দামে আম বিক্রি করতে হচ্ছে।অনেক এলাকায় বাগানেই আম নষ্ট হয়ে যাচ্ছে।ফলে প্রধানমন্ত্রীর নির্দেশে বাগান থেকে ন্যায্য মূল্যে আম ক্রয় করে তা শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়।এতে বাগনীদের উপকারের পাশাপাশি হতদ্ররিদ্ররাও আম খেতে পারছে।

প্রধানমন্ত্রীর দেওয়া ১০ কেজি চাউল, নগদ ৫’শ টাকা ও ৪ কেজি আম পেয়ে খুশি কর্মহীন হয়ে পড়া শ্রমিকরা। শহরের ভুটিয়াগাতি এলাকা থেকে আসা শ্রমিক আছাদুজ্জামান মোহন বলেন, লকডাউনে কাজ কাম নাই।বাড়ি বসে থাকতি হচ্ছে।কোন আয় ইনকাম হচ্ছে না। প্রধানমন্ত্রী আমাগের চাল,টাকা আর আম দিল এতে আমরা খুশি।ভাতই পাচ্ছিলাম না তো আম কিনে খাওয়া তো দুরের কথা।কিন্তু আজ ৪ কেজি আম পাালাম।ভালোই হলো।ছেলে-পেলে নিয়ে খাতি পারবোনে।

আম বাগানী বুলবুল আহমেদ বাপ্পী জানান,করোনার কারনে আমের ন্যায্য মূল্য না পেয়ে তা বাগানেই নষ্ট হয়ে যাচ্ছে। এমতাবস্থায় বাগানীদের কাছ থেকে ন্যায্য মূল্যে আম ক্রয় করায় আমরা খুশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category