• শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
খরচের চাপে দিশেহারা কৃষক, তবু সালথার মাঠজুড়ে পাটের সবুজ সমারোহ নাচোলে সরকারীভাবে ধান, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাচোলে সরকারীভাবে ধন, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর হামলার প্রতিবাদে নাচোলে মানববন্ধন নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

নাচোলে গৃহহীন বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সৈনিক সাদিকুল ইসলাকে সরকারী বাড়ী হস্তান্তর

Reporter Name / ৫২৫ Time View
Update : বুধবার, ৩০ জুন, ২০২১

অলিউল হক ডলার,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গৃহহীন বীরমুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত সৈনিক সাদিকুল ইসলামকে সরকারী বাড়ী হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় মোমিনপাড়া গ্রামে নবনির্মিত বাড়ী উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালুর সভাপতিতত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদও দপ্তর ১১ পদাতিক ডিভিশনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এনামুল হায়দার। এসময় আরো উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সির তারেক রহমান, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলারসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ। মেজর এনামুল হায়দার জানান, বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত গৃহহীন মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের আওতায় বাংলাদেশ গেজেট তালিকাভুক্ত সেনা মুক্তিযোদ্ধা সৈনিক সাদিকুল ইসলাম এর মোমিনপাড়া নাচোল, চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব জমিতে সেনাসদর, এজি’র শাখা কল্যাণ ও পূনর্বাসন পরিদপ্তর হতে প্রাপ্ত নকশা ও প্রাক্কালন মোতাবেক ১১পদাতিক ডিভিশনের নির্দেশনায় ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের তত্ত্বাবধানে গত ০১ ডিসেম্বর ২০২০ তারিখে বাড়ি নির্মান শুরু হয় এবং গত ২০জুন ২০২১ইং তারিখে সম্পন্ন করা হয়। সেনাসদর কর্তৃক প্রদত্ত নকশা ও প্রাক্কলন মোতাবেক ২টি বেড রুম, ১টি রান্নাঘর, ১টি টয়লেট, ১টি টিউবয়েল স্থাপনসহ বাড়ী নির্মান করা হয়। তিনি আরো জানান, মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী পুর্নবাসন করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। পর্যায়ক্রমে এই প্রকল্পের আওতায় সারাদেশে গৃহহীন সেনাসদস্যদের বাড়ী নির্মান করে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category