• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কিংবদন্তি ম্যারাডোনা মারা গেছেন

Reporter Name / ৩৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে তিগ্রে-তে নিজ বাসায়মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি তার পরিবার। সূত্র: এএফফি।

সম্প্রতি, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গত মাসে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন ম্যারাডোনা। বুয়েনস এইরেসের হাসপাতালে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। মস্তিষ্কে জমাট বেঁধে থাকা রক্ত অপসারণের জটিল চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে। মাদকাসক্তি নিয়েও ভীষণ সমস্যায় ভুগেছেন ম্যারাডোনা। তাকে পুনর্বাসনের জন্য তাঁকে নেওয়া হয়েছিল তিগ্রে-র একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, আজ স্থানীয় সময় বিকেলে হার্ট অ্যাটাকের শিকার হন এই কিংবদন্তি। এছাড়া সংবাদমাধ্যম ‘ক্লারিন’ও নিশ্চিত করেছে ম্যারাডোনার মৃত্যুর খবর।

১৯৮৬ সালে আর্জেন্টিনাকে একপ্রকার একাই বিশ্বকাপ জেতান তিনি। সেই আসরে তার বিখ্যাত ‘হ্যান্ড অফ গড’ গোলটির অবতারণা ঘটে। ডোপ টেস্টে পজেটিভ হওয়ায় বিশ্বকাপের পরের আসরে আর অংশ নেয়া হয়নি এই গ্রেটের। পরবর্তীতে ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্ব নেন ডিয়োগো। যদিও সে দফা সফল হতে পারেননি তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca