• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাগরপুরে লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন

Reporter Name / ৩৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:

করোনা সংক্রমণ ঠেকাতে দ্বিতীয় দফা লকডাউনের প্রথম দিনে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। লকডাউানের নিষেধাজ্ঞা বাস্তবায়নে বৃহস্পতিবার সকাল থেকে সেনা বাহিনী ও উপজেলা পুলিশ প্রশাসন যৌথ মহড়া, সচেতনমুলক প্রচারণা ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

গেল কয়েক দিন ঢিলেঢালা লকডাউনে গণপরিবহন বন্ধ ব্যতীত সব কিছুই ছিল অনেকটা স্বাভাবিক। এখন সর্বাত্মক লকডাউন ঘোষনার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে পাল্টে যায় এ উপজেলার চিত্র। খোলা হয়নি কঁাচা ও নিত্যপণ্য, জরুরি ঔষধের দোকান ব্যতীত অন্য কোন ব্যবসা প্রতিষ্ঠান। সড়ক গুলোতে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষের অপ্রতুল ছোট ছোট যানবাহন ছাড়া চলেনি কোন যানবাহন। বন্ধ ছিল সরকারি-বেসরকারি অফিস।

নাগরপুর উপজেলা সদর বাজার ও ধুবড়িয়া সহ বেশ কয়েকটি বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান ও সহকারি কমিশনার (ভূমি) তারিন মাসরুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ১৮৬০ এর ২৬৯ ধারায় ২১টি মামলায় পথচারি সহ দোকনীকে ৬ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন। অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মো. রোকনুজ্জামান, নাগরপুর থানা ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আলমামুন, সদর ইউপি চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি, ভাদ্রা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব সহ পুলিশ সদস্য আনসার ও ভূমি অফিসের কর্মচারিবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca