• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

সাপাহারে গ্রামীন রাস্তা পাকা না হওয়ায় জনদুর্ভোগ চরমে!

Reporter Name / ৫১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: বর্তমান সময়ে দেশের প্রতিটি শহর বন্দর, গ্রাম গঞ্জে যোগাযোগ ব্যবস্থার বেশ উন্নয়ন হলেও সাপাহার উপজেলার গ্রাম্য এলাকাগুলোতে এখনও কিছু রাস্তায় পড়েনি উন্নয়নের ছোঁয়া। যার ফলে অনেক রাস্তা ঘাট আজো পর্যন্ত অবহেলিত রয়েছে ।
অবহেলিত এই রাস্তার সংবাদ বেশ কয়েকবার বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ পেলেও কর্তৃপক্ষ নজরদারী না করায় এখনও অবহেলিত রয়ে গেছে রাস্তা গুলো। এর জলন্ত প্রমান সাপাহার সদর ইউনিয়নের বাসুল ডাঙ্গা গ্রামের রাস্তাটি। তাই এই জনপদের রাস্তাটি নিয়ে এখন জনদুর্ভোগ চরমে উঠেছে। উপজেলা সদরের এই এলাকার অনেকাংশ জুড়ে রয়েছে হাজার হাজার বিঘা আমের বাগান। প্রতিবছর এখানকার আমচাষীরা হাজারো কষ্টের মধ্যে তাদের উৎপাদিত আম বাগান থেকে সংগ্রহ করে উপজেলা সদরের আমবাজারে আনেন। ইতোমধ্যেই সাপাহার উপজেলার বিভিন্ন গ্রামের অধিকাংশ রাস্তাঘাটই পাকাকরণ হয়েছে কিন্তু দীর্ঘ দিন ধরে এই রাস্তাটি অবহেলীত অবস্থায় থাকলেও যেন দেখার কেউ নেই। বিগতবছর গুলোতে বার বার ঠিক একই সময়ে এই রাস্তার বর্ণনা দিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রচারিত হলে সদসর ইউপি চেয়ারম্যান মো: আকবর আলী ও উপজেলা প্রোকৌশ দপ্তরের পক্ষ থেকে একটু নড়ে চড়ে বসলেও কালের বিবর্তনে তা আবার হারিয়ে গেছে। সাপাহার সদর ইউনিয়নের পিছলডাঙ্গা, নাওয়াডাঙ্গা, সিংগাহার, শাহাবাজপুর, মধ্যপাড়া, মলপাড়া, পানিতড় সহ প্রায় ৮/১০টি গ্রামের লোকজন চলাচল করে থাকে ওই রাস্তা দিয়ে। রাস্তার কারণে ওই এলাকার আমচাষীদের লভ্যাংশের একাংশ অর্থ খরচ হয়ে থাকে তাদের পরিবনে। রাস্তার অবস্থা দেখে কোন পরিবহন ওই রাস্তায় চলতে চায়না তাই পরিহন ভাড়ার কয়েক গুন অর্থ দিয়ে ওই এলাকা থেকে আম উপজেলা সদরের বাজারে আনতে হয়। বর্তমানে সাপাহার উপজেলা সদরের সদর ইউনিয়নের বাসুলডাঙ্গা পাকা রাস্তা হতে পিছলডাঙ্গা প্রায় ২কিলোমিটার ওই রাস্তাটিদ্রুত গতিতে পাকা করণের জন্য এলাকার জনসাধারণ সরকার বাহাদুরের খাদ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca