• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রোটারী ক্লাব অব কুষ্টিয়া ও কুষ্টিয়া ফাউন্ডেশনের উদ্যোগে কোভিড কেয়ার অন হুইল – মোবাইল হাসপাতাল সুবিধা উদ্বোধন

Reporter Name / ৩৫২ Time View
Update : শুক্রবার, ২ জুলাই, ২০২১

মহামারী করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে: মাহবুব-ইল আলম হানিফ এমপি
স্টাফ রিপোর্টার : রোটারী ক্লাব অব কুষ্টিয়া ও কুষ্টিয়া ফাউন্ডেশন যৌথভাবে চালু করল কোভিড কেয়ার অন হুইল – মোবাইল হাসপাতাল সুবিধা। বৃহস্পতিবার দুপুরে কেএনবি এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সেমিনার কক্ষে রোটারী ক্লাব কুষ্টিয়া’র প্রেসিডেন্ট-২০২১-২২ রোটারীয়ান কামরুজ্জামানের সভাপতিত্বে জুম কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হয়ে এই সেবার উদ্বোধন করেন বাংলাদেশে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ।
এসময় তিনি বলেন, মহামারী করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। সকলকেই স্বাস্থবিধি মেনে চলার পাশাপাশি মাক্স ব্যবহার করতে হবে। অতিজরুরী প্রয়োজন ছাড়া বাড়ীর বাহিরে যাওয়া থেকে বিরত থাকতে হবে।সরকারি সকল বিধি নিশেধ নিজে মানতে হবে এবং অন্যদের মেনে চলার জন্য উৎসাহ প্রদান করতে হবে। তাহলেই আমরা এই করোনা মহামারীর সংক্রমন রোধ করতে সক্ষম হবো।
জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ব্যবসায়ী রোটারীয়ান অজয় সুরেকার (লে: গর্ভানর রোটারী-৩২৮১) প্রাণবন্ত সঞ্চালনায় জুম কনফারেন্সে যুক্ত হন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম, রোটারী ডিষ্ট্রিক্ট -৩২৮১ গর্ভানর মো: মুতাসিম বিল্লাহ ফারুকী, জেলা আাওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দেলদার হোসেন, বিভাগীয় প্রধান মেডিসিন ডা. সালেক মাসুদ, সহ: অধ্যপক মেডিসিন ডা. আক্তারুজ্জামান মিন্টু, কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: মো: আবদুল মোমেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, রোটারীয়ান সৈয়দা হাবিবা (একেএস), কুষ্টিয়া ফাউন্ডেশনের নির্বাহী ও স্বেচ্ছাসেবক সাবেরা রুপাসহ অন্যান্য রোটারীয়ানগণ। কুষ্টিয়া ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী ও স্বেচ্ছাসেবক শাহরিয়ার পাভেল ‘কোভিড কেয়ার অন হুইল’ এর মাধ্যমে ‘চলমান হাসপাতাল’ সেবার কর্ম পরিকল্পনা ঘোষণা করেন। মূলত হোম কোয়ারেন্টাইনে থাকা রোগীদের মানসিক চিকিৎসা সেবা ; প্রয়োজনে রোগীর ঘরে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ এবং প্রয়োজনীয় খাদ্য ও জরুরি ঔষধ পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানান।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ কোভিড কেয়ার অন হুইল সেবাকে স্বাগত জানান এবং কুষ্টিয়া ফাউন্ডেশন ও রোটারী ক্লাব কুষ্টিয়া যৌথভাবে কুষ্টিয়া হাসপাতাল ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কোভিড ইমারজেন্সি সেবা প্রদান করার বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। কেয়ার অন হুইল ‘কল সেন্টার’ সেবা নম্বর চালু করা হয়েছে। এই সেবা পেতে এই নাম্বারে সবাইকে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে- 01767074158 এবং 01733565556।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca