• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
নীলফামারীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু শেষ বয়সে সন্তানের নির্যাতন: জমি না দেওয়ায় বাবাকে পিটিয়ে অবরুদ্ধ নাচোল রেলস্টেশন ফ্রেন্ডস ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু সাভার সাব-রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা স্থাপন, অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে।

সাপাহারে স্ত্রী হত্যা মামলায় ঘাতক স্বামী গ্রেফতার

Reporter Name / ৬০২ Time View
Update : শনিবার, ৩ জুলাই, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে স্ত্রী হত্যা মামলার মূল আসামী ঘাতক স্বামী সেলিম (২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার ভোররাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সাহাপাড়া এলাকার তার এক আত্মীয়ের বাড়ী হতে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার বর্ণনা দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল মাহমুদ জানান, গত ২৩ জুন উপজেলার মাস্টার পাড়া এলাকার একটি ছাত্রাবাস হতে সুমি (১৭) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন সুমীর স্বামী উত্তর পাতাড়ী গ্রামের তফিজুল ইসলামের ছেলে সেলিম (২৫) পালিয়ে যায়। পরবর্তী সময়ে ওই দিন রাতে নিহত গৃহবধু সুমীর বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার জের ধরে শনিবার ভোররাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা সাহাপাড়া এলাকায় সেলিম তার এক আত্মীয়ের বাড়ীতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় এজাহার নামীয় ১নং আসামী সেলিমকে তার আত্মীয়ের বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল মাহমুদ আরো জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। শনিবার দুপুরে ৭দিনের রিমান্ড আবেদন করে গ্রেফতারকৃত সেলিমকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category