• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বরগুনার পাথরঘাটায় গর্ত থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

Reporter Name / ২৬১ Time View
Update : শনিবার, ৩ জুলাই, ২০২১

বরগুনার পাথরঘাটা উপজেলায় এক নারী ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পাথরঘাটা থানার ওসি আবুল বাসার জানান, উপজেলার পূর্ব হাতেমপুর গ্রামের খালের পাড়ের মাটির গর্ত থেকে শনিবার সকাল ১০টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এরা হচ্ছে- সুমাইয়া (১৮) ও তার ৯ মাসের শিশু কন্যা সামিরা আক্তার জুঁই।

সুমাইয়া পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামের রিপনের মেয়ে এবং একই ইউনিয়নের পূর্ব হাতেমপুর গ্রামের খলিল মুন্সীর ছেলে শাহিন মুন্সীর স্ত্রী।

সুমাইয়ার বাবা বলেন, তার মেয়ের সঙ্গে শাহিন মুন্সীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আগেই সুমাইয়া গর্ভবতী হয়। এক পর্যায়ে শাহিন তার মেয়েকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে প্রায় দেড় বছর আগে সে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। ওই মামলায় শাহিনকে কারাগারে পাঠানো হয়।

শাহিন কারাগারে থাকা অবস্থায় সুমাইয়া মেয়ের জন্ম দেন। পাঁচমাস কারাভোগ শেষে জামিনে মুক্ত হয়ে সুমাইয়াকে শাহিন বিয়ে করে। কিন্তু শাহিনের পরিবার তাদের এ বিয়ে মেনে নেয়নি। বিভিন্ন সময়ে সুমাইয়াকে তারা নির্যাতনও করত।

রিপন বলেন, গত বুধবার তিনি মেয়ে-জামাইকে বাড়িতে দাওয়াত দিয়েছিলন। সুমাইয়া গেলেও শাহিন যায়নি। পরে বুধবার দুপুরের খাবার খেয়ে সুমাইয়া তার মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতে চলে যায়।

এরপর থেকে সুমাইয়া ও তার মেয়ের কোনো খোঁজ মিলছিল না। এ ঘটনাটি বৃহস্পতিবার পাথরঘাটা থানায়ও জানানো হয়।

“ধারণা করা হচ্ছে, বুধবার বিকালের কোন এক সময় অথবা রাতে সুমাইয়া ও তার মেয়েকে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়েছে।”

ওসি বলেন, “সুমাইয়া ও তার মেয়েকে নির্যাতনের পরে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সুমাইয়ার একটি হাতে আঘাতের চিহ্ন দেখা গেছে এবং তার হাত-পা বাঁধা অবস্থায় ছিল। তার পা ভাজ করে মাটি চাপা দেওয়া হয়েছিল।”

পাথরঘাটার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) তোফায়েল হোসেন সরকার জানান, ঘটনার পর থেকে সুমাইয়ার স্বামী পলাতক রয়েছেন। সুমাইয়ার শাশুড়ি শাহিনূর বেগম, নানি শাশুড়ি জাহানারা বেগম ও মামাত দেবর ঈমাম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca