• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
খরচের চাপে দিশেহারা কৃষক, তবু সালথার মাঠজুড়ে পাটের সবুজ সমারোহ নাচোলে সরকারীভাবে ধান, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাচোলে সরকারীভাবে ধন, গম ও চাউল ক্রয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক তারেক রহমান ও তারেক আজিজের ওপর হামলার প্রতিবাদে নাচোলে মানববন্ধন নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার স্বামী পাঠালেন রেমিট্যান্স, স্ত্রী পেলেন মোটরসাইকেল ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে| উলিপুরে সহকারী সেটেলমেন্ট অফিসে তালা, ভূমি সেবা থেকে বঞ্চিত প্রায় পাঁচ লাখ মানুষ,দীর্ঘদিন ধরে অচল কার্যক্রম, হয়রানির অভিযোগ সেবা প্রার্থীদের রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

আমতলীতে ভোক্তা অধিকারের অভিযান : জরিমানা ৮ হাজার টাকা।

Reporter Name / ৬৮৩ Time View
Update : সোমবার, ৫ জুলাই, ২০২১

০৫ জুলাই ২০২১ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক, বরগুনার সহযোগিতায় বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ:দা:) জনাব মোহাম্মদ সেলিম এঁর নেতৃত্বে বরগুনা জেলার আমতলী উপজেলার আমড়াগাছিয়া বাজার, সাহেব বাড়ী বাজার ও মহিষকাটা বাজার এলাকায় পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনজনিত কারণে মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে প্রশাসনিক ব্যবস্থায় ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ৮,০০০/- ( আট হাজার ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও চাল,ডাল, তেল, আলু, পেঁয়াজসহ অন্যান্য নিত্য পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়।

এসময় করোনাকালীন পরিস্থিতিে ব্যবসায়ীগণকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং একইসঙ্গে করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে ভোক্তা-সাধারণের মধ্যে সরকার নির্ধারিত স্বাস্হ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়-বিক্রয় করার আহ্বান জানানো হয়েছে।

তদারকিকালে অসহায় ও মাস্কবিহীন জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

তদারকি চলাকালে হ্যান্ডমাইকে চাল, ডাল, আলু, ভোজ্যতেল, রসুন, আদা ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য প্রদর্শন এবং প্রদর্শনকৃত তালিকার চেয়ে অধিকমূল্যে পণ্য বিক্রি না করা এবং অতি মুনাফা করা থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীগণকে সচেতন করা হয়েছে।

এছাড়াও কোন ক্রেতা যদি কোন পণ্য, ঔষধ এবং সেবা ক্রয় করে প্রতারিত হন তাহলে ভোক্তা বাতায়ন হট লাইন ১৬১২১ নম্বরে ফোন করে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।

এ সময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।

সহকারী পরিচালকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আমতলী, লে: কমান্ডার ( নৌবাহিনী) মো: শহিদুল ইসলামের (কোম্পানি কমান্ডার) নেতৃত্বে RAB -৮, সিপিসি-১ (পটুয়াখালী ও বরগুনা) এর একটি টিম, ক্যাব, সেনেটারী ইন্সপেক্টর সাবেরা পারভীন ও পৌর সেনেটারী ইন্সপেক্টর মো: কবীর হোসেন এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ ।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category