• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গোমস্তাপুরে করোনা আক্রান্ত চালককে দিয়েই সরানো হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স

Reporter Name / ৫৬০ Time View
Update : সোমবার, ৫ জুলাই, ২০২১

শফিকুল ইসলাম,গোমস্তাপুর: গত ০৩ ও ০৪ জুলাই বিভিন্ন গণমাধ্যমে এ্যাম্বুলেন্স সেবা নিয়ে সংবাদ প্রকাশিত হয়। প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আক্রান্ত চালক আব্দুল হামিদকেই দিয়ে গ্যারেজ বন্দী এ্যাম্বুলেন্সটি রোববার (০৪ জুলাই) মেরামতের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদরের বিশ্বরোড মোড় এলাকার একটি গ্যারেজে নিয়ে যাওয়া হয়েছে।
সংবাদ প্রকাশ হওয়ার পরে ওই স্বাস্থ্য কর্মকর্তা তড়িঘড়ি করে হোম কোয়ারেনটিনে থাকা চালককে ডাকে। তাকে দিয়েই এ্যাম্বুলেন্সটি মেরামতের জন্য জেলা সদরে নিয়ে যেতে নির্দেশ দেন।
এদিকে, স্বাস্থ্য কর্মকর্তার এমন কর্মকান্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, বিকল্প একজন চালক থাকার স্বত্ত্বেও এ্যাম্বুলেন্স গ্যারেজবন্দী করে রেখে এলাকাবাসীকে সেবা থেকে বঞ্চিত করেছেন তিনি।
এদিকে করোনা আক্রান্ত এ্যাম্বুলেন্স চালক দিয়ে এ্যাম্বুলেন্স সরানোর বিষয়টি নিয়ে কথা বললে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুদ পারভেজ জানান, চালকের কোভিড-১৯ পজিটিভ হওয়া এক সপ্তাহ পার হয়ে গেছে। আর এ্যাম্বুলেন্সটি দ্রুত মেরামতের জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca