• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

রাণীনগরে লকডাউন সফল করতে প্রশাসনের সঙ্গে কাজ করছে ২৮৮০ শিক্ষক।

Reporter Name / ৩১৩ Time View
Update : সোমবার, ৫ জুলাই, ২০২১

রহিদুল ইসলাম রাইপ,
নওগাঁ প্রতিনিধি:

করোনা ভাইরাস সংক্রমন থেকে দেশকে রক্ষা করতে নতুন করে ১লা জুলাই থেকে সারা দেশব্যাপী শুরু হয়েছে কঠোর লকডাউন। এই লকডাউনকে সফল করার লক্ষ্যে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, আনসার-ভিডিপি, গ্রাম পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি এবারই প্রথম মাঠ পর্যায়ে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
সূত্রে জানা গেছে, জেলার রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডের জন্য ২৮৮০ জন প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের শিক্ষকদের সমন্বয়ে গঠন করা হয়েছে ৩২টি দল। ৩টি করে ওয়ার্ড মিলে ১টি করে দল কাজ করছে। প্রতিটি দলে ৪০জন শিক্ষক শিফট অনুসারে দায়িত্ব পালন করছেন। শিফট অনুসারে কোনও দল দিনের প্রথম ভাগে আবার কোনও দল দিনের শেষ ভাগে কাজ করছেন। এই সব শিক্ষকরা মফস্বল থেকে শুরু করে গ্রামের বিভিন্ন মোড়ের বাজার, রাস্তায় বের হওয়া সাধারন মানুষ ও ভ্যান চালক, জনমুখর স্থানের চাস্টলগুলোতে গিয়ে বিনা প্রয়োজনে বাড়ির বাহিরে বের হওয়া জটলা তৈরি করা মানুষদের বুঝিয়ে ঘরে ফিরিয়ে দিচ্ছেন। বাহিরে বের হলেও অবশ্যই মাস্ক পড়ার বিষয়টিও নিশ্চিত করছেন। এছাড়াও মাস্ক বিহীন মানুষদের মাঝে মাস্ক বিতরন করাসহ নানা রকমের সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করছেন। এতে করে প্রত্যন্ত অঞ্চলের মানুষরা করোনা ভাইরাস সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি সচেতন হচ্ছেন। যার কারণে আগামীতে করোনা সংক্রমন অনেকটাই কমে যাওয়ার আশা করা হচ্ছে।

শিক্ষক চাঁদ আক্তার বানু, প্রভাষক নুরুজ্জামানসহ অনেকেই জানান, বৈশ্বিক এই করোনা মহামারি সম্পর্কে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষরা এখনোও অসচেতন। তাই সরকারের নির্দেশনা মোতাবেক চলমান লকডাউনকে সফল করার লক্ষ্যে আমরা ডোর টু ডোর গিয়ে মানুষদের সচেতন করার মতো কাজ করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। এই ধরনের কর্মকান্ড অব্যাহত থাকলে এবং সঠিক ভাবে স্বাস্থ্যবিধি মেনে চললে আগামীতে অবশ্যই আমরা করোনা মুক্ত হবো।

উপজেলা করোনা প্রতিরোধক শিক্ষক কমিটির সমন্বয়ক প্রভাষক দেওয়ান মতিউর রহমান স্বপন বলেন সরকারের নির্দেশনা মোতাবেক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শক্রমে আমরা মাঠে নেমেছি। কারণ শিক্ষক হচ্ছেন সমাজের দর্পন। শিক্ষকদের সবাই মর্যাদা করেন। তাই এই মহামারি করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনাকে সফল করার লক্ষ্যে শিক্ষকরা মাঠ পর্যায়ে কাজ করছেন। করোনা ভাইরাসকে দেশ থেকে দূর করতে এবং সাধারন মানুষদের আরো বেশি সচেতন করার লক্ষ্যে যতদিন মাঠে কাজ করার প্রয়োজন হবে আমরা শিক্ষকরা ততদিন মাঠে থাকবো।

উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো বলেন, লকডাউন সফল করতে আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা দিন-রাত কঠোর পরিশ্রম করছি। আমাদের পাশাপাশি এবার মাঠ পর্যায়ে কাজ করছেন শিক্ষকরাও। মাননীয় খাদ্য মন্ত্রীর পরামর্শক্রমে ও জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক লকডাউন সফল করার লক্ষ্যে শিক্ষকদের নিয়ে করোনা প্রতিরোধক কমিটি গঠন করা হয়েছে। লকডাউনের এই কয়েক দিনে প্রত্যন্ত অঞ্চলের মানুষরা অনেকটাই সচেতন হয়েছেন। যার কারণে জেলার অন্যান্য উপজেলার চেয়ে রাণীনগর উপজেলায় লকডাউন শতভাগ সফল হচ্ছে বলে আমি মনে করি। এই সফলতার পেছনে প্রশাসনের পাশাপাশি শিক্ষকদের ভুমিকাও অনেক বেশি কারণ বিভিন্ন বাহিনীর সদস্যদের ঘরে ঘরে যাওয়া সম্ভব নয় কিন্তু স্থানীয় শিক্ষকরা এই কাজটি করতে পারছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca