• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

ভুরুঙ্গামারীতে বিদ‍্যুৎ বিলের টাকা আত্মসাতে যুবক গ্রেপ্তার।

Reporter Name / ৪১৮ Time View
Update : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

মেছবাহুল আলম
ভুরুঙ্গামারী প্রতিনিধি :

ক‍রোনা ভাইরাস মোকাবেলায় গ্রাহকদের ভোগান্তি কমাতে এলাকায় এলাকায় জোন করে নিজেস্ব কর্মচারিদের মাধ্যমে বিদ‍্যুৎ বিল আদায় করছে বিদ‍্যুৎ অফিস।

এই সুযোগে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভুয়া সিল ব্যবহার করে পল্লীবিদ‍্যুতের ৬৯ গ্রাহকের মাসিক বিলের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে মিলন ইসলাম (১৯) নামের এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জুলাই) মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।

মিলন উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মুনছের আলীর ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীরা জানান, বিদ্যুৎ অফিসের কর্মচারী পরিচয় দিয়ে মিলন ইসলাম উপজেলার গছিডাঙ্গা গ্রামের পল্লীবিদ‍্যুতের ৬৯ গ্রাহকের মাসিক বিল বাবদ ১২ হাজার ৩৯০ টাকা হাতিয়ে নেন। পরে গ্রাহকরা পল্লীবিদ্যুৎ অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন তাদের বিল জমা হয়নি। ঘটনাটি ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কাউসার আলীকে জানালে তিনি পুলিশকে বিষয়টি অবগত করেন। পরে সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মিলন ইসলামকে গ্রেফতার করে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম কাউসার আলী বলেন, অভিযুক্ত মিলন আমাদের অফিসের কোনো স্টাফ নন। তার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণার মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category