• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা উত্তর জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাচোলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন ইতিহাস ও ঐতিহ্যের জনপদ গাজীপুরের ভাওয়াল গড়: সংরক্ষণের অভাবে হারাচ্ছে জৌলুস মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান।

১০ লাখ টাকার মাদকসহ চাঁপাইনবাবগঞ্জের শহিদ গ্রেপ্তার

Reporter Name / ৩২৬ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
১০ লাখ ৫০ হাজার টাকার ১০০ গ্রাম হেরোইন ও ৫০ বোতল ফেনসিডিলসহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়ার শহিদুল ইসলাম অরফে শহিদ (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে।

২৭ নভেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার একটি টিম অভিযান পরিচালনা করে।

জানাগেছে, রাজশাহী জেলার পুঠিয়ার ম্যাচপাড়া বিল কালারতলা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাদকসহ শহিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১টি গ্লামার ১২৫ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়ার মো. মামলত আলী অরফে মামলত ও মোছা. সুমেরা বেগমের ছেলে।

৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার অধিনায়ক (পুলিশ সুপার) মো. জয়নুল আবেদীনের নির্দেশে পুলিশ পরিদর্শক মোহা. সেলিম বাদশাহর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসআই আতাউর রহমান, নায়েক আবুল ফজল, রায়হানুল ইসলাম, কনস্টেবল নাজিমুজ্জামান, শামীম ইসলাম ও শামীম হোসেন অভিযানটি চালায়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। – কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category