• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাচোলে কঠোর লকডাউনের ১৪ দিনে ৭৭ মামলায় ৩৪ হাজার ৪’শ টাকা জরিমানা আদায় এসিল্যান্ডের

Habibulla Sipon / ৬৫৯ Time View
Update : বুধবার, ১৪ জুলাই, ২০২১

কঠোর লকডাউনের ১৪ দিনে চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার এসিল্যান্ডের মাধ্যমে ৭৭ মামলায় ৩৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর ভ্রাম্যমাণ আদালত। লকডাউন অমান্য করে অকারণে বের হওয়ায়, যানবাহন এবং দোকানপাট খোলার অপরাধে এ জরিমানা করা হয়।

নাচোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খাদিজা বেগম জানান, ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত ৭৭টি ভ্রাম্যমাণ আদালত নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭৭ টি মামলা করেছে। এসব মামলায় ৩৪হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। করোনাভাইরাস নিয়ন্ত্রণে দেওয়া এ লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (এসিল্যান্ড) জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা সমন্বয় করে মাঠে কাজ করছে। এছাড়া লকডাউনে ক্ষতিগ্রস্ত ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমও শুরু করা হয়েছে।

নাচোল উপজেলার সহকারী কমিশনার (এসিল্যান্ড) বলেন, আমরা উপজেলার মানুষকে নিরাপদে রাখতে আমরা সর্বস্তরের প্রতিনিধিদের নিয়ে সর্বাত্মক লকডাউন পালনের চেষ্টা করছি। আশা করছি, মানুষ তাদের জীবন রক্ষার জন্যই লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলবে। করোনা আক্রান্ত রোগীদের বিশেষ ব্যবস্থায় কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে। চেষ্টা চলছে সব পক্ষের সহযোগিতায় করোনাভাইরাস মোকাবিলা করার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca