• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
নীলফামারীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু শেষ বয়সে সন্তানের নির্যাতন: জমি না দেওয়ায় বাবাকে পিটিয়ে অবরুদ্ধ নাচোল রেলস্টেশন ফ্রেন্ডস ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু সাভার সাব-রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা স্থাপন, অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি শ্রীপুরে ইমামের ঘরে অস্ত্রের মুখে তাণ্ডব: পিস্তল ঠেকিয়ে মাদ্রাসাছাত্রীকে তুলে নিল আসন্ন ঈদুল আজহা পরের দিন নাচোল রেলওয়ে স্টশন মর্নিং ক্রিকেট ক্লাবের উদ্যোগে নবীন ও প্রবীনদের মিলন মেলার আয়োজন করা হয়েছে।

যশোরে কোটি টাকার হেরোইনসহ আটক-৭, মাইক্রোবাস জব্দ

Reporter Name / ৩০৯ Time View
Update : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

সোহেল রানা,যশোর প্রতিনিধিঃযশোরে এক কেজি ২শ’ গ্রাম হেরোইনসহ সাতজনকে আটক করেছে র‌্যাব ৬ সদস্যরা।এ ঘটনায় মাদক বহনের অভিযোগে একটি মাইক্রোবাস আটক করা হয়েছে।রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় যশোর সদর উপজেলার পুলেরহাট বাজার থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মাদারপুর গ্রামের নওশাদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম, আলাউদ্দিন আহম্মেদের ছেলে ওয়াসিম উদ্দিন আহম্মেদ,মোহনপুর উপজেলার বড়ইপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে আহাদ আলী, পাবনার আমিনপুর উপজেলার চকরিয়া গ্রামের জোচন মৃধার ছেলে হান্নান মৃধা,যশোর শহরের আশ্রম রোডের মৃত আব্দুর রশিদ মাস্টারের ছেলে ফারুক হোসেন, পুরাতন কসবা এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে তাহেরুজ্জামান ও মণিরামপুর উপজেলার হাকোবা গ্রামের আবুল হোসেনের ছেলে ফজর আলী।

র‌্যাব-৬ লে. কর্নেল রওশনুল ফিরোজ জানান,গোপন সংবাদে জানা যায়,বেনাপোল থে‌কে মাইক্রোবাসযোগে মাদকের একটি চালান যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছে।এমন সংবাদের ভিত্তিতে পুলেরহাট এলাকায় অবস্থান নেয় র‌্যাব সদস্যরা। এসময় বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কালো রঙের মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করে এক কেজি ২শ’ গ্রাম হেরোইন উদ্ধারসহ ওই সাতজনকে আটক করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালী থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।জব্দকৃত হেরোইনের বাজার মূল্য ১কোটি ২০ লাখ টাকা বলেও জানান র‌্যাব সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category