• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
ইবিতে সমাজকল্যাণ বিভাগের মাস্টার্স সম্পন্ন শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে প্রতিরক্ষা থেকে আক্রমণাত্মক কৌশলে যাচ্ছে ইরান আগ্রাবাদে কোস্ট গার্ডের অভিযান, সেগুন কাঠসহ আটক ৫ কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড গুগলে বয়স ৩৩ বছর, তথ্য সংশোধন করতে চান সাদিয়া আয়মান ‘স্যরি ধুয়ে পানি খা’, হয়রানির অভিযোগে ক্ষুব্ধ পরীমনি দিনাজপুরে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা ইরানে হামলা হলে পুরো অঞ্চলে বিপর্যয়ের আশঙ্কা এরদোগানের রাইখস্টাগের সামনে জার্মানির পতাকা নামিয়ে ওড়ানো হলো ফিলিস্তিনের পতাকা

খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

মো: আল-মাহফুজ শাওন, খুলনা।

শান্তির নগরীতে অপরাধের বিস্তার নিয়ে উদ্বেগ, নিরাপত্তাহীনতায় ভুগছেন নগরবাসী

খুলনা নগরীর পিটিআই ও টুটপাড়া সেন্ট্রাল রোডের মাঝামাঝি এলাকায় জাহিদ ইলেকট্রিক দোকানে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনার পর দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

একসময় শান্তির নগরী হিসেবে পরিচিত খুলনায় সাম্প্রতিক সময়ে খুন, ছিনতাই, মাদক, চুরি ও চাঁদাবাজির মতো অপরাধ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবির অভিযোগ ব্যবসায়ী মহলে নতুন করে আতঙ্ক তৈরি করছে।

নগরবাসীর প্রশ্ন—খুলনায় সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? শিশু থেকে বৃদ্ধ, ব্যবসায়ী থেকে চাকরিজীবী—কেউ কি নিরাপদে চলাফেরা করতে পারছেন? দিনের বেলায় বাইরে কিংবা রাতের বেলায় নিজ বাড়িতে, সবখানেই যেন নিরাপত্তাহীনতার শঙ্কা।

অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ চান নগরবাসী। শুধু আশ্বাস নয়, চাঁদাবাজি, মাদক, ছিনতাই ও হত্যাসহ সব ধরনের অপরাধ দমনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

খুলনাবাসীর প্রত্যাশা, আবারও ফিরে আসুক নিরাপদ ও শান্তির নগরীর পরিবেশ।

জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca