• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
ইবিতে সমাজকল্যাণ বিভাগের মাস্টার্স সম্পন্ন শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে প্রতিরক্ষা থেকে আক্রমণাত্মক কৌশলে যাচ্ছে ইরান আগ্রাবাদে কোস্ট গার্ডের অভিযান, সেগুন কাঠসহ আটক ৫ কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড গুগলে বয়স ৩৩ বছর, তথ্য সংশোধন করতে চান সাদিয়া আয়মান ‘স্যরি ধুয়ে পানি খা’, হয়রানির অভিযোগে ক্ষুব্ধ পরীমনি দিনাজপুরে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা ইরানে হামলা হলে পুরো অঞ্চলে বিপর্যয়ের আশঙ্কা এরদোগানের রাইখস্টাগের সামনে জার্মানির পতাকা নামিয়ে ওড়ানো হলো ফিলিস্তিনের পতাকা

‘স্যরি ধুয়ে পানি খা’, হয়রানির অভিযোগে ক্ষুব্ধ পরীমনি

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

জোর করে ক্ষমা আদায়ের চেষ্টা, ব্যক্তিগত আক্রমণ, অপপ্রচার ও কাজের সুযোগ বন্ধের হুমকির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, ভয় দেখিয়ে বা শারীরিকভাবে আক্রমণের হুমকি দিয়ে কারও কাছ থেকে ক্ষমা আদায় করা যায় না।

সোমবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা বলেন পরীমনি। ভিডিওতে নিজের ওপর ঘটে যাওয়া বিভিন্ন হয়রানি, অপপ্রচার এবং কথিত মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলেন তিনি।

ক্ষমা চাওয়ার প্রসঙ্গ তুলে পরীমনি বলেন, কারও কাছ থেকে ভুল স্বীকার বা ক্ষমা চাইতে হলে তার একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। কিন্তু গলায় চড়াও হয়ে কিংবা মেরে ফেলার হুমকি দিয়ে জোর করে ক্ষমা আদায়ের চেষ্টা কতটা যৌক্তিক, সেই প্রশ্ন তোলেন তিনি।

নিজের শব্দচয়ন নিয়ে সমালোচনার জবাবও দেন এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, একজনকে গালি দেওয়ার প্রসঙ্গ সামনে এনে তাঁকে যেভাবে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। নারী হওয়ার কারণে তাঁকে কটূক্তি ও হয়রানির শিকার হতে হবে, আর তিনি নীরবে সব সহ্য করবেন—এমনটা হতে পারে না বলেও মন্তব্য করেন পরীমনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজপথে তাঁকে ঘিরে ব্যক্তিগত আক্রমণের অভিযোগও করেন তিনি। পরীমনির দাবি, এক শ্রেণির মানুষ ব্যক্তিগত আক্রোশ ও অহংবোধ থেকে তাঁর বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছেন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে অবমাননাকর শব্দ ব্যবহার করছেন।

কাজের ক্ষেত্রেও বাধা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন পরীমনি। তাঁর দাবি, বিভিন্ন ব্র্যান্ডের মালিকদের হুমকি দেওয়া হচ্ছে, যাতে তাঁকে কোনো কাজের প্রস্তাব না দেওয়া হয়। তাঁকে বয়কটের পরিকল্পনাও ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি। এরপর সরাসরি গিয়ে ভাঙচুর ও অরাজকতা সৃষ্টির ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন এই অভিনেত্রী।

সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি তাঁর বিরুদ্ধে অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণ চালাচ্ছেন বলেও ক্ষোভ প্রকাশ করেন পরীমনি। তাঁর মতে, হাতে ফোন বা সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থাকলেই সাংবাদিক পরিচয় দেওয়া যায় না। এ ধরনের কর্মকাণ্ড সাংবাদিকতার অংশ হতে পারে না।

ভিডিওর শেষ দিকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পরীমনি বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাঁকে দিয়ে ক্ষমা চাওয়ানো যাবে না। এ সময় তিনি বলেন, ‘স্যরি ধুয়ে পানি খা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca