• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহুকে চাপে ফেলে আইজেনকোটের পক্ষে ৬৭ আইনপ্রণেতা নানা আয়োজনে দৈনিক বরেন্দ্রকণ্ঠের প্রথম বর্ষপূর্তি উদযাপন জামায়াতের সঙ্গে জোটসহ যে চার কারণে এনসিপি ছাড়লেন সামান্তা ভারতসহ চার দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালি খুলল ইরান রৌমারীতে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন চাচার স্মরণসভায় যাওয়ায় রাহুলের সমাবেশে অনুপস্থিত, পদ হারালেন নেতা ঢাকায় ই-রিকশার ফরম ১০০ টাকা, নিবন্ধনে মানতে হবে যেসব শর্ত ‘রামায়ণ’ নিয়ে সমালোচনার জবাব দিলেন রণবীর কাপুর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাত ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট

‘রামায়ণ’ নিয়ে সমালোচনার জবাব দিলেন রণবীর কাপুর

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বলিউড অভিনেতা রণবীর কাপুরের নতুন সিনেমা ‘রামায়ণ’ ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। অনলাইন ট্রলিং কিংবা মানুষের নেতিবাচক মন্তব্য নিয়ে বেশি না ভেবে নিজের কাজের প্রতি মনোযোগী থাকার পরামর্শ দিয়েছেন এই অভিনেতা। তাঁর মতে, নিজের ভাবনা স্পষ্ট থাকলে এবং কাজের জন্য সর্বোচ্চ চেষ্টা করলে বাইরের সমালোচনাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এর প্রচার-ঝলক প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রে বিশেষ প্রদর্শনীর পরও ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সিনেমার গান নিয়েও অনলাইনে শুরু হয়েছে বিতর্ক ও সমালোচনা।

সম্প্রতি এক অনুষ্ঠানে এসব প্রসঙ্গে কথা বলেন রণবীর। তিনি বলেন, বর্তমান সময়ে অনলাইন ট্রলিং মানুষের জীবনের একটি পরিচিত অংশ হয়ে উঠেছে। এ ক্ষেত্রে পুরোনো হিন্দি গানের একটি পঙ্‌ক্তির কথা মনে করিয়ে দেন তিনি—‘কুছ তো লোগ কহেঙ্গে, লোগোঁ কা কাম হ্যায় কহনা’।

রণবীরের ভাষ্য, জীবনে এই দর্শন মেনে চলাই ভালো। কে কী বলছেন, তা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে যাঁরা কাজকে গুরুত্ব দেন এবং ভালো-মন্দের খোঁজ রাখেন, তাঁদের মতামতকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত।

অভিনেতা আরও বলেন, নিজের চিন্তাভাবনা পরিষ্কার থাকলে এবং কোনো কাজের জন্য শতভাগ চেষ্টা করা হলে বাইরের সমালোচনায় খুব বেশি মনোযোগ দেওয়ার দরকার নেই। নিজের সেরাটা দেওয়াই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সমালোচনা সামলানোর বিষয়ে রণবীরের এই বক্তব্যের সঙ্গে জড়িয়ে আছে তাঁর অভিনীত ২০১৮ সালের সিনেমা ‘সঞ্জু’র একটি স্মৃতি। রাজকুমার হিরানি পরিচালিত ছবিটিতে সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেখানে সুনীল দত্তের ভূমিকায় থাকা পরেশ রাওয়াল ছেলেকে ‘কুছ তো লোগ কহেঙ্গে’ গানের দর্শন মেনে চলার পরামর্শ দিয়েছিলেন। বাস্তব জীবনে সমালোচনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে সেই গানের কথাই আবার সামনে আনলেন রণবীর।

‘রামায়ণ’ সিনেমায় রণবীর কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন যশ, সাই পল্লবী, সানি দেওল, রবি দুবে, অরুণ গোবিল, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, লারা দত্ত ও কুণাল কাপুরসহ আরও অনেকে। সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহের পাশাপাশি প্রচার-ঝলক ও গান নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ‘রামায়ণ’ সিনেমার প্রথম পর্ব আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভারতে ও বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি দেওয়া হয়েছে। দুই পর্বে নির্মিত এই সিনেমার দ্বিতীয় অংশ মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৮ সালের দীপাবলিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca