• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
ইবিতে সমাজকল্যাণ বিভাগের মাস্টার্স সম্পন্ন শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে প্রতিরক্ষা থেকে আক্রমণাত্মক কৌশলে যাচ্ছে ইরান আগ্রাবাদে কোস্ট গার্ডের অভিযান, সেগুন কাঠসহ আটক ৫ কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড গুগলে বয়স ৩৩ বছর, তথ্য সংশোধন করতে চান সাদিয়া আয়মান ‘স্যরি ধুয়ে পানি খা’, হয়রানির অভিযোগে ক্ষুব্ধ পরীমনি দিনাজপুরে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা ইরানে হামলা হলে পুরো অঞ্চলে বিপর্যয়ের আশঙ্কা এরদোগানের রাইখস্টাগের সামনে জার্মানির পতাকা নামিয়ে ওড়ানো হলো ফিলিস্তিনের পতাকা

মৌসুমীর সঙ্গে ছবি দিয়ে ‘ইতিহাস ২’-এর ইঙ্গিত দিলেন কাজী মারুফ?

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ঢালিউডের জনপ্রিয় সিনেমা ‘ইতিহাস’-এর স্মৃতি নতুন করে সামনে এনেছেন অভিনেতা কাজী মারুফ। সহশিল্পী মৌসুমীর সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমরা ইতিহাস হয়ে থাকব।’ তাঁর এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাহলে কি আবারও পর্দায় ফিরছে কাজী মারুফ ও মৌসুমীর সেই ভাই-বোনের জুটি?

কাজী মারুফের পোস্টে মন্তব্যের ঘরে ভক্তরা ‘ইতিহাস’ সিনেমার স্মৃতি তুলে ধরছেন। একজন লিখেছেন, বাংলা সিনেমায় ভাই-বোনের চরিত্রে তাঁদের অভিনয় এখনো মনে রাখার মতো। তাঁদের পর্দার সম্পর্ক দর্শকের আবেগ ছুঁয়েছিল বলেও মন্তব্য করেছেন অনেকে। আরেক ভক্ত লিখেছেন, শাকিব খানের ৩০০টি সিনেমার চেয়েও ‘ইতিহাস’ তাঁর কাছে সেরা।

২০০২ সালে মুক্তি পায় কাজী হায়াত পরিচালিত ‘ইতিহাস’। এই সিনেমার মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক হয় তাঁর ছেলে কাজী মারুফের। প্রথম সিনেমাতেই অভিনয় দিয়ে দর্শকের নজর কাড়েন তিনি। এতে মারুফের বোনের চরিত্রে অভিনয় করেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। সিনেমাটির গল্প ও দুই শিল্পীর অভিনয় দর্শকের মনে আলাদা জায়গা করে নেয়।

এর আগে ‘ইতিহাস ২’ নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছিলেন পরিচালক কাজী হায়াত। প্রায় তিন বছর আগে গণমাধ্যমকে তিনি বলেছিলেন, দীর্ঘদিন ধরেই সিনেমাটির দ্বিতীয় কিস্তি নির্মাণের কথা ভাবছেন তাঁরা। চিত্রনাট্য লেখার কাজও এগোচ্ছিল। কাজী হায়াতের ভাষ্য অনুযায়ী, ছেলে কাজী মারুফের আগ্রহেই সিনেমাটি নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

পরিকল্পিত গল্প অনুযায়ী, প্রথম সিনেমার শেষের দিকের কয়েকটি দৃশ্যের সূত্র ধরে শুরু হওয়ার কথা ছিল দ্বিতীয় কিস্তির কাহিনি। সেখানে ২০ বছরের সাজা শেষে কারাগার থেকে বেরিয়ে আসবে মারুফের অভিনীত চরিত্র। বাইরে এসে সে জানতে পারবে, তার বাবা মারা গেছেন, বোন চলে গেছেন যুক্তরাষ্ট্রে। অন্যদিকে প্রেমিকা খুশিরও অন্য জায়গায় বিয়ে হয়েছে এবং তিনি সন্তানের মা হয়েছেন। প্রথম সিনেমার ঘটনার প্রায় দুই দশক পরের বাস্তবতা নিয়ে এগোনোর কথা ছিল ‘ইতিহাস ২’-এর গল্প।

তবে কাজী মারুফের সাম্প্রতিক পোস্টে সিনেমাটির দ্বিতীয় কিস্তি নির্মাণের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে ছবির সঙ্গে লেখা ‘আমরা ইতিহাস হয়ে থাকব’ কথাটি নতুন সিনেমার ইঙ্গিত কি না, তা এখনো নিশ্চিত নয়।

বর্তমানে দুই তারকাই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৌসুমী। সেখানে মেয়ে ফাইজার পড়াশোনার দেখভালের পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসা ও পরিচর্যার দায়িত্ব পালন করছেন তিনি। অন্যদিকে চলচ্চিত্রের কাজ কমে যাওয়ায় ২০১৬ সালের দিকে স্ত্রী ও সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান কাজী মারুফ।

যুক্তরাষ্ট্রে বসেই ‘গ্রিন কার্ড’ সিনেমা নির্মাণ ও পরিচালনা করেন কাজী মারুফ। ২০২৪ সালের ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পায় সিনেমাটি। চলতি বছরের অক্টোবরে ‘শিরোনাম’ নামে নতুন সিনেমা নির্মাণের ঘোষণাও দিয়েছেন তিনি। সিনেমাটির শুটিং বাংলাদেশে করার পরিকল্পনার কথা জানিয়েছেন এই অভিনেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca