নিজস্ব প্রতিবেদক,নাচোলঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল মধ্য বাজারে বাবুর বাড়ীতে ০৫/৭/২৬ তারিখ চুরির ঘটনায় ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই বস্তিপাড়ার দুলালের ছেলে আরিফুল ইসলাম ভটা(৩৪) শহীদুল ইসলাম ছেলে রানা আহম্মেদ(৩২),
সাং-নয়ন মুকা কামারপাড়ার মৃত দুলু চন্দ্র কর্মকার, ছেলে স্নেহাংশু সনু কর্মকার(৫২)। তাদেরকে
১০/০৯/২৬ তারিখ ডিএমপি ঢাকা দক্ষিনখান থানা ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়। তাহাদের দেওয়া তথ্য মতে ব্রঞ্চের উপর স্বর্নের প্রলেপ দেওয়া ০৩টি বালা ওজন ৭ভরি ৮আনা মূল্য অনুমান ছাব্বিশ হাজার টাকা, ১১টি স্বর্নের নাকফুল ওজন পাথরসহ ১ আনা ৫রতি মূল্য অনুমাকিন পনের হাজার ও স্বর্ন বিক্রির নগদ বিশ হাজার টাকা উদ্ধার করা হয়। একই ঘটনায় পূর্বে ৫ জন আসামিকে গ্রেফতার করা হয় এবং স্বর্ণ উদ্ধার করা হয়। নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ জানান গোপন সংবাদের ভিত্তিত্বে তাদের গ্রেফতার করে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।