• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

শিবগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

Reporter Name / ২৯৪ Time View
Update : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন মামলায় যুবলীগ নেতা মোঃ মাসুদকে গ্রেফতার করেছেন। যুবলীগ নেতার বড় স্ত্রী মুক্ত বেগমের দায়ের করা মামলায় সে গ্রেফতার হয়।
প্রাপ্ত তথ্যমতে, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন শাখা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদের পরিবারিক কলহের জের ধরে তার বড় স্ত্রী মুক্তা বেগম স্বামী মাসুদকে বিবাদী করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইনের ১১গ/৩০ ধারায় একটি মামলা দায়ের করে। যাহার মামলা নাম্বার ৪৩ তারিখ ১৮/১১। উক্ত মামলার অভিযুক্ত আসামী মাসুদকে শিবগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেন।
এবিষয়ে মামলার বাদী মুক্তা বেগম জানান, ২০২০ সালের ১৭ মার্চ আমাকে অমানবিকভাবে নির্যাতন করে। আমি জীবনের নিরাপত্তার কথা ভেবে গ্রাম্য আদালতের স্মরণাপন্ন হই। মাসুদ গ্রাম্য আদালতের সালিশ অমান্য করে। পর পর ৩টি নোটিশ অমান্য করায় বাধ্য হয়ে আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করি। আমার ৩টি সন্তান কারো সাথে আমাকে দেখা করতে দিচ্ছেনা। আমার অজান্তে অন্য মেয়েকে গোপনে বিয়ে করে সংসার করছে। আমার দাবি আমি আমার সংসার ফিরিয়ে পেতে চাই।
এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন নিশ্চিত করে জানান, বড় স্ত্রী মুক্তা বেগমের দায়ের করা নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় যুবলীগ নেতা স্বামী মোঃ মাসুদকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category