• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ।

Reporter Name / ২০২ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানাগেছে,রবিবার দুপুরে রহনপুর পৌরসভার খয়রাবাদে অবস্থিত রায়হান ফিলিং স্টেশনে এঘটনা ঘটে । নাচোল থানা পুলিশের গাড়ি চালক পুলিশ কনস্টেবল শওকত আলী থানার নষ্ট গাড়ির মোবিল নিতে ফিলিং স্টেশনে স্লিপ জমা দিয়ে দাঁড়িয়ে ছিলেন। এরপর রায়হান ফিলিং স্টেশনের মালিক সাবেক গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ হোসেন আলিমের ছোট ছেলে গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রায়হান সেখানে তেলের জন্য সাদা পোশাকে অপেক্ষমান পুলিশ সদস্য শওকত আলীর সাথে দুর্ব্যবহার করেন। তিনি এ ঘটনার প্রতিবাদ করলে তার কর্মীদের সাথে তার উপর চড়াও হয় এবং পুলিশ সদস্যকে মারধর করে। পুলিশ সদস্য শওকত আলীকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন
বলে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শহিদুল ইসলাম জানান।
এ বিষয়ে ফিলিং স্টেশন কতৃপক্ষের সাথে মুঠোফোন একাধিকবার যোগাযোগ করা হলে তারা কেউ বক্তব্য দিতে রাজি হয়নি। গোমস্তাপুর থানার ওসি নুরে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ফিলিং স্টেশনের ম্যানেজারসহ ৩জনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category