• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

তদন্ত প্রতিবেদন দাখিল না করায় রাজশাহীর দুদক কর্মকর্তাকে তলব

Reporter Name / ২৭৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে মামলা দায়েরের ২১ মাস পার হলেও এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেননি তদন্ত কর্মকর্তা। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এবং সমন্বিত জেলা কার্যালয় দুর্নীতি দমন কমিশন রাজশাহী এর উপ-পরিচালক ও তদন্তকারী কর্মকর্তাকে আগামী সেপ্টেম্বরের মধ্যে স্বশরীরে হাজির হয়ে বিলম্বের কারণসহ পৃথক ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবীর এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৭ জানুয়ারি সিআর ১৭/২০২০ মামলাটি দায়ের অন্তে সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন রাজশাহী বরাবর আদালত তদন্তের নির্দেশ দেন এবং সহকারী পরিচালক সমন্বিত জেলা কার্যালয়, দুর্নীতি দমন কমিশন, রাজশাহী বরাবর আদেশের অনুলিপি প্রেরণ করা হয়। সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা দায়িত্ব পাওয়ার পর হতে ১২টি ধার্য তারিখ অতিবাহিত হলেও তদন্তকারী কর্মকর্তা এই মামলার তদন্ত প্রতিবেদন অদ্য তারিখ পর্যন্ত দাখিল করেননি এমনকি বিলম্বের কারণও তিনি উল্লেখ করেননি।

একাধিকবার আদালত থেকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছিল। সর্বশেষ সোমবার আদালত থেকে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জানতে চাওয়া হয়েছিল।

আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয়, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও এই মামলার তদন্ত শেষ করতে না পেরে উপ-পরিচালক ও সহকারী পরিচালক সমন্বিত জেলা কার্যালয় দুর্নীতি দমন কমিশন রাজশাহী চরম গাফিলতি ও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট তদন্ত কর্মকর্তা এবং দুর্নীতি দমন কমিশন রাজশাহী এর উপ-পরিচালককে আগামী ধার্য তারিখে অর্থাৎ ২২ সেপ্টেম্বরে খ্রিস্টাব্দে স্বশরীরে আদালতে হাজিরের নির্দেশ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca