• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচন মহেশপুরে নৌকা পেলেন যারা

Reporter Name / ৬৮৬ Time View
Update : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীর তালিকা ঘোষণা করেছে আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড প্রার্থীদের চূড়ান্ত তালিকা করা হয়। পরে দলের ধানমন্ডি কার্যালয় থেকে খুলনা বিভাগের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
এর মধ্যে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়ন রয়েছে। মহেশপুর উপজেলার ১নং এসবিকে ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় (নৌকা) মনোনয়ন পেয়েছেন শামীমা সুলতানা শিউলী,২নং ফতেপুর ইউনিয়নে সিরাজুল ইসলাম সিরাজ,৩নং পান্তাপাড়া ইউনিয়নে ইসমাইল হোসেন, ৪নং স্বরুপপুর ইউনিয়নে মোঃ মিজানুর রহমান, ৫নং শ্যামকুড় ইউনিয়নে আমানুল্লাহ হক , ৬নং নেপা ইউনিয়নে মোঃ সামছুল আলম মৃধা, ৭নং কাজীরবেড় ইউনিয়নে বিএম সেলিম রেজা, ৮নং বাঁশবাড়িয়া ইউনিয়নে মোঃ নওশের আলী মল্লিক, ৯নং যাদবপুর ইউনিয়নে মোঃ সালাউদ্দিন, ১০নং নাটিমা ইউনিয়নে আবুল কাসেম মাষ্টার, ১১নং মান্দারবাড়িয়া ইউনিয়নে মোঃ আমিনুর রহমান ও আজমপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোঃ শাহাজান আলী
এই উপজেলায় ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় (নৌকা) প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন নতুন মুখ ৪জন। এদিকে তারা নৌকার মাঝি হিসেবে মনোনীত হওয়ার পর থেকেই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন বলেন, তৃণমূল জরিপের ভিত্তিতে দল উপজেলার ১২টি ইউপিতে কিছু নতুন মুখকেও (নৌকা) প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি আশাবাদী মহেশপুরবাসী উন্নয়নের প্রতীক নৌকায় আবারও ভোট দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca