• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি-আ.লীগ দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ মহাকাশে ইকবালের কবিতা আবৃত্তি, ভারত-পাকিস্তানের ইতিহাসে মিলের সুর আগামীকাল সকাল ৭টা থেকে বিকেল ৪টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় টানা ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরের বাসিন্দারা কুষ্টিয়ায় জামায়াতের  ওয়ার্ড কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ নতুন সিম ছাড়াই ৫জি ব্যবহার করা যাবে যেভাবে ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ৪ উপজেলায় থাকবেন প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকে ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ, আবেদন করবেন যেভাবে আসছে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ, যেভাবে মিলবে স্নাতক পাসেই বাংলাদেশ ব্যাংকে চাকরি, বেতন ১ লাখের বেশি

কুষ্টিয়ায় জামায়াতের  ওয়ার্ড কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name / ২৯ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর কার্যালয় এবং স্থানীয় জামায়াত নেতা শাজাহান আলীর ব্যক্তিগত অফিস, ও বাড়ীতে ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে জুগিয়া দরগাপাড়া মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জুগিয়া বালিরঘাট এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় দরগাপাড়া মসজিদ প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
কুষ্টিয়া শহর জামায়াতের সেক্রেটারি মো. শামীম হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ড. নুরুল আমিন জসিম।
বক্তারা কার্যালয় ও নেতার অফিসে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একটি চিহ্নিত মহল এলাকার শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
তারা বলেন এই হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা জুলাই হত্যা মামলার আসামি মইদুল সহ বিএনপির একটা অংশ জড়িত। কুষ্টিয়া শান্তি শৃঙ্খলা বজার রাখার জন্য অবশ্যই এই হামলাকারী দের গ্রেফতার করতে হবে।

সমাবেশে স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca