• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
আগুন সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির মোটরসাইকেল মহড়া বাইকের ১০ বছরের ট্যাক্স টোকেন শেষ হলে কীভাবে নবায়ন করবেন? উপজেলা হাসপাতাল দেড়শ শয্যায় উন্নীত করতে বাড়তি ২০ হাজার চিকিৎসক ও ৬০ হাজার নার্স প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ইউপি নির্বাচন নিয়ে সংলাপের তারিখ ঘোষণা, আমন্ত্রণ পেল ৫৫ দল নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান:৩০ জেলায় ৭৫ টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার ৫ শত টাকা জরিমানা বিশ্ব পাসপোর্ট তালিকায় শীর্ষে আরব আমিরাত, বাংলাদেশের অবস্থান কত নাচোলে গাঁজাসহ নারী আটক, থানায় নিয়মিত মামলা নাচোলে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপার নেতৃবৃন্দের মতবিনিময় ফোনের সঙ্গে কানেক্ট হবে এই বাইক, দাম কত আর কি কি ফিচার থাকছে? সরকারি ব্রডব্যান্ড (জিপন) ইন্টারনেট সংযোগ নেবেন যেভাবে ও সুবিধাসমূহ

আগুন সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির মোটরসাইকেল মহড়া

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরা প্রতিনিধি: গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী ফ্যাসিবাদের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরার লাবসা ইউনিয়ন বিএনপির উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা বিসিক শিল্পনগরী এলাকা থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। পরে শোডাউনটি লাবসা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিনেরপোতা মাছ বাজারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন হোসেন, সাবেক সভাপতি কামরুজ্জামান বাবু, সিনিয়র সহসভাপতি মো. আতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ছোট।

এ সময় লাবসা ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন সঠিক ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, তখনই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যার মতো ঘটনা ঘটিয়েছে। এ ধরনের নৈরাজ্য ও সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এসব অপতৎপরতা প্রতিহত করবেন বলেও বক্তব্যে উল্লেখ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca