• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা নাচোলে বীনা মুল্যে ৫৬২০ প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ চৌমুহনীতে বাসে অভিযান: ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহে ইটভাটার পুকুরে ভাসছিল কিশোরীর মরদেহ সাতক্ষীরার কলারোয়ায় স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের : চাপ প্রয়োগে প্রাইভেট পড়ানোর অভিযোগ সহকারী শিক্ষক, রানার বিরুদ্ধে ঝিনাইদহে মেলায় বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে জখম সাভারের আশুলিয়া থেকে লুণ্ঠিত চাল মুন্সিগঞ্জে উদ্ধার, গ্রেফতার ১ নাচোল বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩৩ উদযাপন বগুড়াকে শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী মিলন

কুয়াকাটায় ভোক্তা অধিকারের অভিযান : জরিমানা ৩৫ হাজার টাকা

Reporter Name / ৩৫৬ Time View
Update : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

১৭ অক্টোবর ২০২১ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, পটুয়াখালী মহোদয়ের সার্বিক নির্দেশনায় পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ সেলিম কর্তৃক পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নাচনাপাড়া চৌরাস্তা, পাখিমারা বাজার ও কুয়াকাটা পৌরসভা এলাকার বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে দোকান/ প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করার বিষয়টি নিশ্চিত করা হয় এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দের করণীয় বিষয়ক প্রচারপত্র বিতরণ করা হয়।

‘মাস্ক পরিধান করুন-সুস্থ থাকুন’ এই স্লোগানকে সামনে রেখে ব্যবসায়ী ও ভোক্তাসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয় এবং সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করার অনুরোধ জানানো হয়।

বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ০৩ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৩৫,০০০/- ( পয়ত্রিশ হাজার ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তদারকি চলাকালে হ্যান্ডমাইকে চাল, ডাল, আলু, ভোজ্যতেল, রসুন, আদা ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য প্রদর্শন এবং প্রদর্শনকৃত তালিকার চেয়ে অধিকমূল্যে পণ্য বিক্রি না করা এবং অতি মুনাফা করা থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীগণকে সচেতন করা হয়েছে।

এছাড়াও কোন ক্রেতা যদি কোন পণ্য, ঔষধ এবং সেবা ক্রয় করে প্রতারিত হন তাহলে ভোক্তা বাতায়ন হট লাইন ১৬১২১ নম্বরে ফোন করে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।

সহকারী পরিচালকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, কলাপাড়া, RAB-8, সিপিসি-১ (পটুয়াখালী ও বরগুনা )এর একটি টিম ,সেনেটারী ইন্সপেক্টর মৃণাল চন্দ্র দেবনাথ , ক্যাব, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category